shono
Advertisement

Breaking News

SIR

কীভাবে অনলাইনে দেখবেন চূড়ান্ত ভোটার তালিকা? জেনে নিন অফলাইনে নিজের নাম খোঁজার পদ্ধতিও

আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা বাংলার চূড়ান্ত ভোটার তালিকা।
Published By: Tiyasha SarkarPosted: 11:14 AM Feb 27, 2026Updated: 11:14 AM Feb 27, 2026

আর মাত্র একদিন বাকি। সু্প্রিম নির্দেশ অনুযায়ী আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। সকলের মনেই আশঙ্কা, নাম বাদ পড়বে না তো? সকলেই ভেবে রেখেছেন লিস্ট প্রকাশিত হলেই আগেভাগে দেখে নেবেন নিজের নাম রয়েছে কি না। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে অনলাইনে দেখতে হবে চূড়ান্ত ভোটার তালিকা। অফলাইনেও প্রকাশিত হবে লিস্ট। রইল সেখানে নাম খোঁজার পদ্ধতিও।

Advertisement

নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। অর্থাৎ eci.gov.in - এই ওয়েবসাইটে গেলে দেখে নেওয়া যাবে তালিকায় নাম রয়েছে কি না। এর পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও আপলোড হবে লিস্ট। ceowestbengal.wb.gov.in - এ গেলেও দেখে নিতে পারবেন লিস্টে নিজের নাম রয়েছে কি না। এখানেই শেষ নয়। নির্বাচন কমিশনের অ্যাপ অর্থাৎ ECINET- এও মিলবে লিস্ট। শুধু নির্দিষ্ট জায়গায় দিতে হবে নিজের নাম ও এপিক নম্বর। তাহলেই স্ক্রিনে ভেসে উঠবে যাবতীয় তথ্য।

চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। অর্থাৎ eci.gov.in - এই ওয়েবসাইটে গেলে দেখে নেওয়া যাবে তালিকায় নাম রয়েছে কি না। এর পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও আপলোড হবে লিস্ট। ceowestbengal.wb.gov.in - এ গেলেও দেখে নিতে পারবেন লিস্টে নিজের নাম রয়েছে কি না। নির্বাচন কমিশনের অ্যাপ অর্থাৎ ECINET- এও মিলবে লিস্ট।

জানা গিয়েছে, যদি কারও নাম তোলার ক্ষেত্রে কোনও সমস্যা থেকে থাকে, তাও দেখা যাবে। যাদের নাম মুছে দেওয়া হয়েছে, তাঁরা এপিক নম্বর দিলেই দেখাবে, 'ডিলিটেড'। যারা অনলাইনে সরগর নন, তাঁরা অফলাইনে দেখতে পারবেন লিস্ট। তার জন্য যেতে হবে নিজের বুথের বিএলওর কাছে। কমিশনের তরফে তাঁদের কাছে পাঠানো হবে হার্ড কপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement