shono
Advertisement
Independence Day

এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী

নিরাপত্তার বহুস্তরীয় বলয়ে ১৫ আগস্টের কলকাতা যেন দুর্গ!
Published By: Sucheta SenguptaPosted: 11:37 PM Aug 14, 2026Updated: 11:37 PM Aug 14, 2026

বদলের বাংলায় এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় এবছরই পুলিশের সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী। ১৫০০ পুলিশকর্মীর সঙ্গে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রেড রোডে। থাকছে ১২টি ওয়াচ টাওয়ার। তৈরি হচ্ছে ১১টি বাঙ্কার। কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ও কম্যান্ডোর নজরদারি চলবে।শনিবার সকালে রেড রোডে পতাকা উত্তোলনের অনুষ্ঠান এবং কুচকাওয়াজে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

অতিরিক্ত সিসিটিভির নজরদারি ছাড়াও শুক্রবার রাত থেকে দফায় দফায় পুরো রেড রোডে পরীক্ষা চালাচ্ছে পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড। যে কোনওরকম নাশকতা এড়াতে দর্শকদের সঙ্গে মিশে থাকছে সাদা পোশাকের পুলিশ। দর্শকদের উপরও থাকছে পুলিশের নজরদারি। শহরের হোটেলগুলিতে চলছে চেকিং।

এছাড়া পুরো কলকাতাজুড়ে থাকছে অতিরিক্ত প্রায় তিন হাজার পুলিশ। নিরাপত্তার জন‌্য রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হচ্ছে। প্রত্যেক সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। ১৩টি জোনের আওতায় থাকছে ৮০টি সেক্টর। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছেন পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি, ৪০ জন অ‌্যাসিস্ট‌্যান্ট পুলিশ কমিশনার। সারা শহরজুড়ে টহল দেবে ন’টি পিসিআর ভ্যান, তিনটি কুইক রেসপন্স টিম। নজরদারির জন্য শহরে ১৯টি পুলিশ পিকেট, মেট্রোরেল স্টেশনে থাকছে ২৫টি পিকেট, ২৪টি পিকেট থাকছে শহরের বিভিন্ন বাজার ও শপিং মলে, কালীঘাট মন্দির ছাড়াও সাতটি ধর্মস্থানে।

শহরের ২৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় থাকছে নাকা চেকিং। অতিরিক্ত সিসিটিভির নজরদারি ছাড়াও শুক্রবার রাত থেকে দফায় দফায় পুরো রেড রোডে পরীক্ষা চালাচ্ছে পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড। যে কোনওরকম নাশকতা এড়াতে দর্শকদের সঙ্গে মিশে থাকছে সাদা পোশাকের পুলিশ। দর্শকদের উপরও থাকছে পুলিশের নজরদারি। শহরের হোটেলগুলিতে চলছে চেকিং। রেড রোড ও ময়দান সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement