shono
Advertisement

শরীর ছাপিয়ে প্রেমের ‘তৃষ্ণা’, সন্ধান মিলবে চলচ্চিত্র উৎসবেই

ভারতীয় প্রেক্ষাপটে তৈরি ব্রিটিশ পরিচালকের সিনেমা ছাড়া আজ আর কী কী দেখবেন? The post শরীর ছাপিয়ে প্রেমের ‘তৃষ্ণা’, সন্ধান মিলবে চলচ্চিত্র উৎসবেই appeared first on Sangbad Pratidin.
Posted: 09:56 AM Nov 14, 2017Updated: 03:14 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু বাস্তব, কিছু কল্পনা আর কিছু অভিজ্ঞতা- সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে চলমান চিত্রের আঙিনায়। ডানা মেলেছে উৎসব। একটার পর একটা দিন কেটে যাচ্ছে। মধ্যগগনে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূর্য। এই আলোয় আলোকিত হোন। সকাল থেকেই শুরু হোক সিনেমা দেখার পালা।

Advertisement

[KIFF2017: যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত বাংলা ছবি ‘পিউপা’র প্রদর্শন]

দিনের শুরুটা করুন মা ও মেয়ের কাহিনি দিয়ে। সতেরো বছরের ভালেরা গর্ভবতী। কিন্তু এ কথা সে জানাতে চায় না মা এপ্রিলকে। খবর ঠিক এপ্রিলের কানে পৌঁছে যায়। মেয়ের সঙ্গে দেখা করতে আসেন তিনি। খেয়াল রাখতে চান অন্তঃসত্ত্বা কন্যার। সত্যি কি তাই চান এপ্রিল? তাহলে ভালেরা মা’কে বলতে চাইছিল না কেন? এই প্রশ্নের উত্তর ‘এপ্রিল’স ডটার’-এ খুঁজেছেন পরিচালক মাইকেল ফ্রাঙ্কো। সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগের এই ছবি সকাল এগারোটায় দেখে নিন নজরুল তীর্থে।

প্রেম আর শরীরের মধ্যে একটা সূক্ষ্ম তফাত রয়েছে। এ কথা বোধ হয় তৃষ্ণার থেকে ভাল কেউ জানে না। নিজের মালিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রাজস্থানের যুবতী। প্রেম প্রণয়ের রূপ নিতে বেশি সময় লাগে না। কিন্তু কেবল একটা শরীর হতেই কি চেয়েছিল গ্রামের সাদাসিধে মেয়েটা? এর পরিণাম কী হবে? উত্তর মিলবে পরিচালক মাইকেল উন্টারবটমের ‘তৃষ্ণা’তে। সকাল এগারোটায় রবীন্দ্রসদনে দেখা যাবে এই ব্রিটিশ ছবি। যার প্রেক্ষাপট ভারতকে কেন্দ্র করেই সেজে উঠেছে।

আনহিয়ার্ড ইন্ডিয়া। যে ভারত অদেখা রয়ে গিয়েছে। যে ভারতের কথা দেশবাসীর কান পর্যন্ত পৌঁছায়নি। সে কথাই সকলের সামনে তুলে ধরেছেন পরিচালক মঞ্জু বোরা। এ কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের। বোরো সমাজের যন্ত্রণার কাহিনি। তাঁদের শোষণের কাহিনি, বিদ্রোহের কাহিনি ‘সংগস অফ হর্নড আউল’। ৩৫ বছরের এই ইতিহাসের সাক্ষী হোন বেলা ২.১৫ মিনিটে হোন নন্দন ৩-এ।

আইনজীবী হিসেবে নাম রয়েছে শিগেমোরির। খুনের আসামী মিসুমির মামলা তিনি যখন নিজের দায়িত্বে নেন। অনেকেই অবাক হয়েছিলেন। এমন একজন খুনি যে ইতিমধ্যেই একটি খুনের সাজা কেটেছে, আরও একটি খুনের অভিযোগে অভিযুক্ত, তার হয়ে কেন লড়ছেন শিগেমোরি? প্রশ্নের উত্তর সন্ধ্যে সাতটা পনেরোয় মিলবে নন্দন ১-এ। স্পেশ্যাল ট্রিবিউট সেকশনে রয়েছে জাপানি পরিচালক কোরি এদা হিরোকাজুর ‘দ্য থার্ড মার্ডার’।

সংরক্ষণ। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। তরজা চলছে, চলবে। আর চলতেই থাকবে। স্পর্শকাতর বিষয়। তবুও একেই নিজের সিনেমার কাহিনি হিসেবে বেছেছেন পরিচালক নিখিল মঞ্জু। জাতি-ধর্ম-বর্ণের উর্দ্ধে উঠে তুলে ধরেছেন মানুষের কথা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ছবি নন্দন ২-এ দেখে ফেলুন সন্ধ্যে সাড়ে সাতটায়।

[নাম ‘ন্যুড’, অজুহাতে গোয়া চলচিত্র উৎসব থেকে বাদ সিনেমা]

The post শরীর ছাপিয়ে প্রেমের ‘তৃষ্ণা’, সন্ধান মিলবে চলচ্চিত্র উৎসবেই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার