shono
Advertisement
Abhishek Banerjee

অস্বস্তিতে অভিষেক! এবার তৃণমূল সাংসদের বাড়ির ‘এলিভেশন ড্রয়িং’ চাইল পুরসভা

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৭টি বাড়ির বিল্ডিং প্ল্যান নকশা জমা দিতে আগেই বলা হয়েছে। এবার এলিভেশন ড্রয়িংও জমা করতে বলা হয়েছে। বাড়িটি তৈরির আগে বাড়ির সামনে ও ভিতরে যে উচ্চতা নকশায় দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়েছে কি না, পরে সেখানে কোনও বদল করা হয়েছে কি না এসব যাচাই করতে এলিভেশন ড্রয়িং জমা করতে বলা হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 10:37 AM May 28, 2026Updated: 12:26 PM May 28, 2026

অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিল্ডিং নকশার পর তৃণমূল সাংসদের বাড়ির এলিভেশন ড্রয়িং চেয়ে পাঠাল কলকাতা পুরসভা। বাড়ির সামনে ও ভিতরে নকশার মধ্যে কোনও বদল করা হয়েছে কি না তা যাচাই করতে এই নকশা চেয়ে পাঠিয়েছে পুরসভা।

Advertisement

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৭টি বাড়ির বিল্ডিং প্ল্যান নকশা জমা দিতে আগেই বলা হয়েছে। এবার এলিভেশন ড্রয়িংও জমা করতে বলা হয়েছে। বাড়িটি তৈরির আগে বাড়ির সামনে ও ভিতরে যে উচ্চতা নকশায় দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়েছে কি না, পরে সেখানে কোনও বদল করা হয়েছে কি না এসব যাচাই করতে এলিভেশন ড্রয়িং জমা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৮ মে পুরসভা যে নোটিস দিয়েছিল তাতে বিল্ডিং প্ল্যান জমা দিতে সাতদিনের সময় দেওয়া হয়েছিল। অভিষেকের লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার পক্ষ থেকে আরও দশদিনের সময় চেয়ে আর্জি করে পুরসভায়। সেই আবেদনের ভিত্তিতে দশদিন সময় দিয়েছে পুরসভা। এই দশদিনে সব নথিপত্র জমা করতে হবে বলে পুরসভা সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement