shono
Advertisement

বড়সড় নাশকতার ছক বানচাল, শহরে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি-সহ ৩

ধৃতদের কাছ থেকে আল কায়দার বই, বিস্ফোরক তৈরি করার সরঞ্জাম ও ল্যাপটপ পাওয়া গিয়েছে। The post বড়সড় নাশকতার ছক বানচাল, শহরে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি-সহ ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Nov 21, 2017Updated: 01:48 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে বড়সড় জঙ্গি মডিউল বানচাল। গোয়েন্দাদের জালে তিন সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। কলকাতা স্টেশন থেকে এদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের মধ্যে রয়েছে এক ইঞ্জিনিয়ারও। ধৃতদের নাম সামসুদ মিঞা ওরফে তনভির বিশ্বাস ওরফে তুযার বিশ্বাস, রিয়াজুল ইসলাম ওরফে সুমন এবং মনোতোষ দে ওরফে মনাদা। সামসুদ ও রিয়াজুল বাংলাদেশের বাসিন্দা। সামসুদ পেশায় একজন ইঞ্জিনিয়ার। অন্যদিকে মনোতোষ বসিরহাটের বাসিন্দা। প্রথম দুজনই আনসারউল্লা বাংলা টিমের সদস্য বলে জানা গিয়েছে। অন্যজন অস্ত্র কারবারি। মঙ্গলবার লালবাজারে ডিসি এসটিএফ মুরলীধর শর্মা সাংবাদিক বৈঠক করে এখবর জানান।

Advertisement

দুর্গাপুজোর সময় এদের কথা জানতে পারে এসটিএফ। তারপর থেকে এদের খোঁজ চলছিল। সেন্ট্রাল আইবি এদের সম্পর্কে লালবাজারকে জানায়। প্রায় ২০-২৫ দিন ধরে এদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা। জানা গিয়েছে, সাধারণত কোনও রেলস্টেশন সংলগ্ন হোটেল বা লজেই এরা গা-ঢাকা দিয়ে থাকত। রিয়াজুল ও সামসুদ মনোতোষের কাছ থেকে রাসায়নিক কেনার পরিকল্পনায় ছিল। সেই রাসায়নিক দিয়ে বিস্ফোরক তৈরি করার ছক ছিল ধৃতদের। মুরলীধর জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে আল কায়দার বই, বিস্ফোরক তৈরি করার সরঞ্জাম, ল্যাপটপ পাওয়া গিয়েছে। একটি জাল আধার কার্ড পাওয়া গিয়েছে যা সামসুদের নামে রয়েছে। প্রসঙ্গত, আনসার বাংলা বাংলাদেশের নিষিদ্ধ মৌলবাদী সংগঠন। এই সংগঠনের সঙ্গে আল কায়দার যোগ রয়েছে। সেই সূত্রেই মনে করা হচ্ছে, এরা সম্প্রতি জঙ্গিদলে নাম লিখিয়েছে। কলকাতায় বড়সড় নাশকতার উদ্দেশে জড়ো হয়েছিল ওই জঙ্গিরা।

আরও কোথাও নাশকতার পরিকল্পনা ছিল কি না খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে নাশকতার পরিকল্পনার বিষয়ে আরও তথ্য জোগাড় করতে চায় এসটিএফ।

The post বড়সড় নাশকতার ছক বানচাল, শহরে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি-সহ ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার