shono
Advertisement

Breaking News

আর সময় নষ্ট নয়, দ্রুত পঞ্চায়েত নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী

'যত তাড়াতাড়ি ভোট হয়, ততই মঙ্গল৷' The post আর সময় নষ্ট নয়, দ্রুত পঞ্চায়েত নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Apr 20, 2018Updated: 05:15 PM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আদালতের রায়কে সম্মান জানিয়ে যত দ্রুত সম্ভব পঞ্চায়েত ভোট শেষ করাতে চাইছেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, শুক্রবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায় ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক ডেকে সাফ জানিয়ে দেন, রমজান-গরম ও ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে নির্বাচন হোক৷

Advertisement

কেন না, আজ আদালতের রায় ঘোষণায় বেশ কয়েক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট৷ নতুন করে নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া রমজান, তারপর রয়েছে গ্রীষ্মের দাবদাহ৷ রয়েছে বর্ষার মরশুম৷ ফলে, সব দিক বিবেচনা করে এই মুহূর্তে ভোটের দিন ঘোষণা করা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷

[বাংলা টিভি সিরিয়ালে সামাজিক অবক্ষয় তুলে ধরা হচ্ছে, ফের সরব মুখ্যমন্ত্রী]

নতুন নির্বাচনী নির্ঘণ্ট ও আদালতের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা আদালতের রায়কে সম্মান করি৷ আমি আশা করি যে এর পর নির্বাচন কমিশন হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ও পঞ্চায়েত আইন অনুযায়ী খুব তাড়াতাড়ি নির্বাচন করাবে সময় মতো৷ কারণ অনেকগুলি দিন ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে৷ আর যেন সময় নষ্ট না হয়, সেটা মনে রাখতে হবে৷ কারণ এর গরম আরও বাড়বে৷ এই সময়ে ঝড়বৃষ্টিও আসবে৷ আর দেরি করলে গরম পড়বে৷ গরমে মানুষের কষ্ট হবে৷ ফলে, আর সময় নষ্ট করার সময় নেই৷’’

এদিন নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমারা হাই কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা ভোটের পক্ষে৷ আমরা গণতন্ত্রের পক্ষে৷ আমরা চাই, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হোক৷ আমারা চাই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়ে যাক৷ কারণ, সামনেই রমজান৷ তাঁদের এক মাস উপবাসে থাকতে হয়৷ রমজান মাসে ভোট করালে ওদের অসুবিধা হবে৷ ফলে, ভোট যত তাড়াতাড়ি হবে, ততই মঙ্গল৷’’

[কবে পঞ্চায়েত ভোট? নয়া নির্ঘণ্ট নিয়ে অব্যাহত জটিলতা]

শুক্রবার পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘আমরা রেডি আছি৷’’ কীভাবে রেডি? আগের মতো উন্নয়ন লাঠি হাতে দাঁড়াবে কি? উত্তরে অনুব্রত জবাব, ‘‘আমি রেডি আছি৷’’

The post আর সময় নষ্ট নয়, দ্রুত পঞ্চায়েত নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার