shono
Advertisement

নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার সৎ বাবা

বাবা মারা যাওয়ার পর অভিযুক্তর সঙ্গে নাবালিকার মায়ের সম্পর্ক গড়ে ওঠে। The post নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার সৎ বাবা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 AM Apr 23, 2018Updated: 04:17 PM Oct 31, 2018

অর্ণব আইচ: এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করা হল তার সৎ বাবাকে। নির্যাতনের পর ওই নাবালিকা কোনওমতে পরিচিতদের সাহায্যে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানায় অভিযোগ জানায়। তদন্ত করে পুলিশ সার্ভে পার্কেরই বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

Advertisement

[চালক মুসলিম হওয়ায় ওলা বুকিং বাতিল করলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য]

পুলিশ জানিয়েছে, সার্ভে পার্ক অঞ্চলের ওই নাবালিকার বাবা কয়েক বছর আগে মারা যান। এর পর থেকে তার মায়ের সঙ্গে এলাকারই বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। নাবালিকা প্রায়ই মায়ের কাছে এসে থাকত। তার উপর নজর পড়ে সৎ বাবার। মা বাড়িতে না থাকাকালীন অভিযুক্ত সৎ বাবা ওই কিশোরীর উপর যৌন অত্যাচার চালায়। কাউকে কিছু জানাতেও বারণ করে। যদিও সে তার মা ও পরিচিতদের বিষয়টি জানায়। পকসো আইনে ওই সৎ বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জেরা করছে।

এদিকে, দক্ষিণ বন্দর থানা এলাকায় অন্য এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, কার্ল মার্কস সরণির ওই নাবালিকার অভিযোগ, প্রতিবেশী যুবক রামনরেশ সিং ওই নাবালিকার শ্লীলতাহানি করে। নাবালিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, নেতাজিনগরের এক বাসিন্দার অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর স্ত্রীকে ফোন করে অশ্লীল কটূক্তি করে। এই বিষয়ে প্রতিবাদ করে উঠলে তাঁকে হুমকিও দেওয়া হয়। মহিলার স্বামী নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তর সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

[পেনশন জালিয়াতির মাস্টারমাইন্ড বেহালার শুভব্রতই, নিশ্চিত তদন্তকারীরা]

The post নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার সৎ বাবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার