shono
Advertisement

Breaking News

ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে কেপমারি! ওয়ালেট, ড্রাইভিং লাইন্সেস নিয়ে চম্পট দুষ্কৃতীদের

বোঝো কাণ্ড! The post ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে কেপমারি! ওয়ালেট, ড্রাইভিং লাইন্সেস নিয়ে চম্পট দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Jul 13, 2018Updated: 01:45 PM Jul 13, 2018

অর্ণব আইচ: শহরের ব্যস্ত রাস্তায় দ্রুত গতিতে ছুটছে এক গাড়ি। আচমকাই পিছন থেকে ধাক্কা অন্য একটি গাড়ি। যে গাড়িটির ধাক্কা মারল, সেই গাড়ির চালকই আবার রাস্তায় নেমে তর্কাতর্কি জুড়ে দিলেন। সেই ফাঁকে কখন যে অন্য গাড়ি থেকে ওয়ালেট, এটিএম, কার্ড ও ড্রাইভিং লাইন্সেস উধাও হয়ে গেল, টেরই পেলেন না গাড়ির মালিক! পার্ক সার্কাসে কেপমারদের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

[মাদক পাচারকারী এক ডজন নাইজেরীয়র খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা]

পথ দু্র্ঘটনা রুখতে যখন রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছে সরকার,তখন ইচ্ছা করে দুর্ঘটনা ঘটিয়ে কাজ হাসিল করছে কেপমাররা! বৃহস্পতিবার তেমনই ঘটনা ঘটেছে পার্ক সার্কাসে। পুলিশ জানিয়েছে, বন্ডেল গেটের দিক থেকে দ্রুতগতিতে এসে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ধাক্কা লাগার পর, ওই গাড়ির মালিক বাইরে বেরিয়ে আসেন। অভিযুক্তদের একজন বাইরে বেরিয়ে এসে গাড়ির মালিকের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। সেই ফাঁকে গাড়ি থেকে ওয়ালেট, এটিএম কার্ড ও ড্রাইভিং লাইন্সেস নিয়ে নিয়ে চম্পট দেয়। গাড়ির মালিক যখন ব্যাপারটি বুঝতে পারেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ইদানিং শহরের দুর্ঘটনা ঘটিয়ে কেপমারির ঘটনা ঘটছে। এরআগেও বেশ কয়েকবার একই কায়দা লুটপাট চালিয়েছে  দুষ্কৃতীরা।

[স্কুটি থেকে লাফ দিয়ে ‘রোমিও’ ধরল কলকাতা পুলিশের ‘দ্য উইনার্স’]

The post ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে কেপমারি! ওয়ালেট, ড্রাইভিং লাইন্সেস নিয়ে চম্পট দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement