দেবব্রত মণ্ডল: কপালে সিঁদুর। হাতে শাঁখা-পলা। তরুণী দাঁড়িয়ে আছেন তাঁর ‘মনের মানুষ’টির পাশেই। সোশ্যাল মিডিয়ায় এ ছবি পোস্ট হল তরুণীরই ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরিচিতদের মধ্যে তা ছড়িয়ে যেতেও বেশি সময় লাগেনি। ধরে নেওয়া হয়, তরুণী সদ্য বিয়ে করেছেন। অথচ তিনি অবিবাহিতা। বিয়ের পাকা কথা হয়েছিল মাত্র। এখন ভুয়ো ওই পোস্টের জেরেই বিয়েতে ‘না’ পাত্রপক্ষের।
[ কাঁচা আম সস্তায় মিললেও এবছর পাকা আমের দাম চোখে জল আনবে ]
ঘটনা সোনারপুরের। জানা যাচ্ছে, এক তরুণীর নামেই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই পোস্ট করা হয় তাঁর সুপার ইমপোজ করা বেশ কয়েকটি ছবি। যেখানে স্পষ্টই জানিয়ে দেওয়া হচ্ছে তরুণী বিবাহিতা। তাঁর কপালে সিঁদুর আছে। হাতে শাঁখা। তরুণীর যে স্বামী আছে তাও কারসাজি করা ছবিতে স্পষ্ট করে দেওয়া হয়। অথচ তরুণীর বিয়েই হয়নি. পাকা দেখার পর বিয়ে ঠিক হয়েছিল চলতি মাসের ১৭ তারিখ। এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই পরিচিত জনের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। যাতে পারিবারের বাকিদের নজরে আসে সে ব্যবস্থাও করা হয়। খবর গিয়ে পৌঁছায় পাত্রপক্ষের কানেও। তাঁরা ধরেই নেন যে, তরুণী বিবাহিতা। তা গোপন করেই ফের বিয়ের কথাবার্তা চলছে। এরপরই বিয়ে নাকচ করে দেওয়া হয়। ভুয়ো পোস্টের জেরেই ভাঙে বিয়ে।
[ ভুয়ো ফেসবুক পোস্টের জের, কটূক্তির শিকার হয়ে লালবাজারের দ্বারস্থ ব্যবসায়ী ]
সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই তরুণী। প্রাথমিকভাবে অনুমান, পুরনো সম্পর্কের জেরেই কেউ এই কাণ্ড ঘটিয়েছে। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ।
The post নেটদুনিয়ায় ভাইরাল তরুণীর শাঁখা-সিঁদুর পরা ছবি, ভুয়ো পোস্টে ভাঙল বিয়ে appeared first on Sangbad Pratidin.
