shono
Advertisement

পার্ক স্ট্রিটে কোহিনুর বিল্ডিংয়ে আগুন, ছড়াল আতঙ্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসটাইমে ধোঁয়ায় ঢাকা গোটা পার্ক স্ট্রিট৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে অফিসযাত্রীদের মধ্যে৷ সাধারণ যাত্রীরাও দিশেহারা৷ কোহিনুর বিল্ডিংয়ের আগুনকে ঘিরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য৷ ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা৷ [ গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা  ] জানা যাচ্ছে, সকাল ১১ টা নাগাদ কোহিনুর বিল্ডিংয়ের নিচে আগুন লাগে৷ চায়ের দোকান থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমান৷ ধোঁয়ায় গোটা […]
Posted: 11:45 AM May 16, 2017Updated: 07:07 AM May 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসটাইমে ধোঁয়ায় ঢাকা গোটা পার্ক স্ট্রিট৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে অফিসযাত্রীদের মধ্যে৷ সাধারণ যাত্রীরাও দিশেহারা৷ কোহিনুর বিল্ডিংয়ের আগুনকে ঘিরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য৷ ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা৷

Advertisement

গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা  ]

জানা যাচ্ছে, সকাল ১১ টা নাগাদ কোহিনুর বিল্ডিংয়ের নিচে আগুন লাগে৷ চায়ের দোকান থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমান৷ ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়৷ খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসেন দমকলকর্মীরা৷ আসে ৫টি ইঞ্জিনও৷ আগুন নেভানোর চেষ্টা চলছে৷ তবে চা দোকানে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন আরও ছড়াতে পারে আশঙ্কা করছিলেন অনেকেই৷ শেষ অবধি বেশ কিছুক্ষণের চেষ্টায় সিলিন্ডার বের করে আনতে পেরেছেন দমকলকর্মীরা৷ ভবনের ভিতরে গিয়ে পুরোপুরি আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে৷

জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী? ]

যে চা দোকান থেকে আগুন ছড়িয়েছে সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রায় কিছুই ছিল না৷ প্রতিদিনই স্টোভ বা উনুন জ্বালানো হয়৷ দোকানের মধ্যে বেশ কয়েকজন কর্মীও থাকেন এবং সাধারণ মানুষের আনাগোনাও বেশি৷ পার্ক স্ট্রিট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এভাবেই দীর্ঘদিন চলছে দোকান৷ আজ সকালে এই দোকান থেকেই আগুন লাগে৷ অাগুন ছড়ানোর আশঙ্কা ছিল, এছাড়া সিলিন্ডারে বিস্ফোরণ হলে বিল্ডিংটির মারাত্মক ক্ষতিও হতে পারত৷ তবে তিন তিনটে সিলিন্ডার বের করে আনার ফলে আগুন ছড়ানোর আশঙ্কা এখন অনেকটাই কম৷ আগুনের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়৷ বিল্ডিং কিংবা দোকানের মধ্যে কেউ আটকে পড়েছে কি না, তাঁর খোজে তল্লাশি চালাচ্ছেন দমকলকর্মীরা৷

তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার