shono
Advertisement

Breaking News

লাইন পেরোতে গিয়ে উলটে গেল ট্রাক, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল

দুর্ভোগে যাত্রীরা৷ The post লাইন পেরোতে গিয়ে উলটে গেল ট্রাক, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Jul 05, 2018Updated: 06:15 PM Jul 05, 2018

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: রেললাইনে পেরিয়ে নিত্য যাতায়াত স্থানীয় বাসিন্দাদের৷ রেলগেট পার হয়ে যায় ট্রাক-সহ বিভিন্ন ধরনের গাড়িও৷ কিন্তু, লেভেল ক্রসিংর কাছে যে বড়সড় গর্ত! দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার দুপুরে৷ আগরপাড়া ও সোদপুর স্টেশনের মাঝে রেলগেটে উলটে গেল একটি মালবোঝাই ট্রাক৷ ব্যাহত শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল৷ বিপাকে পড়লেন যাত্রীরা৷

Advertisement

[কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন]

সময় দুপুর পৌনে বারোটা৷ স্থান, আগরপাড়া ও সোদপুর স্টেশনে মাঝে ছয়  নম্বর রেলগেট৷ বৃহস্পতিবার দুপুরে রোজকার মতোই লাইন পেরিয়ে সোদপুরের দিকে যাচ্ছিলেন পথচারীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিটি রোড থেকে সোদপুরের রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিল একট মালবোঝাই ট্রাক৷ ছয় নম্বর রেলগেট দিয়ে রেললাইন পেরনোর সময়ে ট্রাকের চাকা গর্তে পড়ে যায়৷ এক নম্বর আপ লাইনে উলটে যায় গাড়িটি৷ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ট্রেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা৷ খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে৷ কিন্তু, ট্রাকটি এমনভাবে উলটো গিয়েছিল, যে সরাতে গিয়ে বিপাকে পড়েন রেল ও প্রশাসনের আধিকারিকরা৷ শেষপর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় ট্রাককে রেললাইন থেকে সরানো হয়৷

এই ঘটনায় জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত শিয়ালদহ মেন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল৷ এক নম্বর আপ লাইনে আড়াই ঘণ্টা ট্রেন চলেনি৷ তিন নম্বর লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল রেল৷ কিন্তু, যাত্রীদের দুর্ভোগ কমেনি৷ দুপুরের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা৷

[বাংলার কচুর লতিতে মজেছে ইউরোপ, চাহিদা মিটিয়ে চাষ বাড়ানোর পরিকল্পনা]

The post লাইন পেরোতে গিয়ে উলটে গেল ট্রাক, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement