shono
Advertisement
Trinamool Congress

আগামী সপ্তাহেই 'অপারেশন লোটাস'! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?

বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে।
Published By: Kousik SinhaPosted: 10:45 AM Jun 04, 2026Updated: 11:11 AM Jun 04, 2026

রাজ্য বিধানসভার পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল ভাঙনের পর্ব শুরু হচ্ছে তৃণমূলের। ১২ জন সাংসদের দল ভাঙার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-ই প্রথম এই খবর জানিয়েছিল। আরও জানা যাচ্ছে, এবার সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। তাঁদের মধ্যে অন্তত ৩ থেকে ৪ জন তৃণমূল শীর্ষনেতৃত্বের ঘনিষ্ঠদের মধ্যে রয়েছেন বলেই খবর। খুব শীঘ্রই সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। তাৎপর্যপূর্ণভাবে তার আগে, সম্ভবত আগামী সপ্তাহেই তৃণমূলের সংসদীয় ঘরে 'অপারেশন লোটাস'।

Advertisement

বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। ঠিক একইভাবে দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না। সেই সংখ্যা ১৮ বা ১৯। এই পর্বেই ১২ জন সাংসদের দল ভাঙা চূড়ান্ত হওয়ার পর আরও অন্তত ৬ জন তৃণমূল ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই পর্ব আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হচ্ছে বলে খবর।

বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। ঠিক একইভাবে দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না।

তবে সুরক্ষার স্বার্থে এখনই প্রত্যেকের নাম সামনে আনতে চাইছে না সেই নতুন 'ব্লক'। মনে রাখতে হবে, শুধু লোকসভাতেই 'অপারেশন লোটাস' হচ্ছে এমনটা নয়, আগামিদিনে রাজ্যসভাতেও এই অপারেশন চলবে বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement