shono
Advertisement
Baruipur Encounter Case

রাতের আঁধারে এনকাউন্টার, তদন্তে সেই পুলিশই! বারুইপুর কাণ্ডে 'পক্ষপাতিত্বে'র অভিযোগে আদালতে মামলা

এ দিকে বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। কেন গভীর রাতে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে ঠিক কী কী ঘটেছিল? পুলিশকে তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত।
Published By: Subhankar PatraPosted: 02:24 PM Aug 01, 2026Updated: 03:58 PM Aug 01, 2026

বারুইপুর ধর্ষণকাণ্ডে এনকাউন্টার (Baruipur Encounter Case) নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে। তদন্তকারী সংস্থার বদল চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। মামলাকারীর বক্তব্য যে রাজ্য পুলিশ এনকাউন্টার করেছে, সেই রাজ্যের সংস্থা কীভাবে তদন্ত করতে পারে? ১৮ আগস্ট মূল মামলার সঙ্গে এই মামলার শুনানি হবে।

Advertisement

কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। এই বেঞ্চেই বারুইপুর এনকাউন্টর সম্পর্কিত মামলার শুনানি হচ্ছে। মামলাকারীর বক্তব্য, পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে। তারা কীভাবে তদন্ত করবে। উল্লেখ্য, রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডি এনকাউন্টারের তদন্ত করছে। 

এ দিকে বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। কেন গভীর রাতে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে ঠিক কী কী ঘটেছিল? পুলিশকে তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত। আগামী ১৮ আগস্ট হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বারুইপুর জেলা পুলিশ সুপার অরবিন্দকুমার আনন্দকে ঘটনা বিশদ উল্লেখ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় ৪জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত প্রভাসকে ঘটনার পুনর্নিমার্ণের জন্য গভীর রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ সেই সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে দাবি। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালায়। মৃত্যু হয় প্রভাসের। সেই এনকাউন্টার নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। এবার তদন্তকারী সংস্থা বদলের দাবিতে মামলা দায়ের হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement