shono
Advertisement

প্রশ্নপত্র বিভ্রাটে বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা পরীক্ষা

ছড়াল তুমুল বিভ্রান্তি৷ The post প্রশ্নপত্র বিভ্রাটে বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা পরীক্ষা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:56 AM Jun 05, 2017Updated: 06:32 AM Jun 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা অনার্সের চতুর্থ পত্রের পরীক্ষার দিন হাতে দেওয়া হল তৃতীয় পত্রের প্রশ্ন৷ অর্থাৎ যে পরীক্ষা আগে হয়ে গিয়েছে, সে প্রশ্নই ফিরে এল৷ তা নিয়েই ছড়াল তুমুল বিভ্রান্তি৷ শেষমেশ বাতিলই হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বাংলা পরীক্ষা৷

Advertisement

[ মদ্যপ অবস্থায় কেজরিওয়ালকে খুনের হুমকি, শ্রীঘরে কনস্টেবল ]

নির্ধারিত সূচি অনুযায়ীই সোমবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল৷ নিয়মাফিক কলেজে কলেজে প্রশ্নপত্র বিলি শুরুও হয়েছিল৷ কিন্তু হাতে পুরনো প্রশ্নপত্র পেয়ে অবাক হয়ে যান পড়ুয়ারা৷ তারপরই শিক্ষকদের নজরে আসে বিষয়টি৷ বিভিন্ন কলেজে একই ঘটনা ঘটতে থাকায় তুমুল বিভ্রান্তি ছড়ায়৷ নির্দিষ্ট কিছু কলেজে পুরনো প্রশ্ন এসেছে না এটি সামগ্রিক গাফিলতি তা নিয়ে বেশ সংশয় দেখা যায়৷ শেষমেশ যোগাযোগ করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর সঙ্গে৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়৷ তারপরই জানিয়ে দেওয়া হয়, প্রশ্নপত্র বিলি করার ক্ষেত্রে গোড়াতেই গণ্ডগোল হয়েছে৷ চতুর্থ পত্রের বদলে তৃতীয় পত্রেরই প্রশ্ন দেওয়া হয়েছে৷ ফলে পরীক্ষা আজকের মতো বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের ]

যদিও এর ফলে বেশ বেকায়দায় পড়েছেন পড়ুয়ারা৷ সামনেই অন্য পেপারের পরীক্ষা৷ তার প্রস্তুতি আছে৷ পাশাপাশি এই পরীক্ষাটিও অসমাপ্ত থেকে গেল৷ কবে এই পেপারের পরীক্ষা নেওয়া হবে তা অবিলম্বে ঘোষণা করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

The post প্রশ্নপত্র বিভ্রাটে বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা পরীক্ষা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার