shono
Advertisement
Kolkata

কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজবে মহানগর! বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর রোদ, মেঘের খেলা চলবে। বিকেল নাগাদ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া।
Published By: Subhankar PatraPosted: 10:00 AM Apr 16, 2026Updated: 10:46 AM Apr 16, 2026

সকাল থেকে মেঘলা আকাশ। কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ লাগোয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঝোড়ে হাওয়া বইবে বলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বিকেল নাগাদ মহানগরে কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর রোদ, মেঘের খেলা চলবে। বিকেল নাগাদ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। এ দিন ও আগামিকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওড়া অফিস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

দু'দিন বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা। শনিবার ও রবিবার পারদ চড়বে। বিশেষ করে পশ্চিমের জেলা অর্থাৎ মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে পারদ চড়বে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement