shono
Advertisement

Breaking News

Lalbazar

অভিষেকের পর রাজীব, শোভন-কুণালদের নিরাপত্তায় কাটছাঁট, হাউস গার্ড সরাল লালবাজার

রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সরিয়েছে রাজ্য সরকার। তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এবার সেই নিরাপত্তায় কাটছাঁট হওয়ার তালিকায় যোগ হল রাজীব কুমার, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের নাম।
Published By: Suhrid DasPosted: 11:19 AM May 17, 2026Updated: 03:19 PM May 17, 2026

পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সরিয়েছে রাজ্য সরকার। তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এবার সেই নিরাপত্তায় কাটছাঁট হওয়ার তালিকায় যোগ হল রাজীব কুমার, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের নাম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজীব ছাড়াও তৃণমূলের ১০ নেতা-প্রাক্তন মন্ত্রীর বাড়ির নিরাপত্তা সরিয়ে নেওয়া হল। হাউস গার্ড সরাল লালবাজার।

Advertisement

রাজ্যে বিজেপি সরকার গঠনের পরপরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁট করা হয়। তৃণমূল আমলে তিনি রাজ্য সরকারের তরফে নিরাপত্তা পেতেন। এছাড়াও বাড়ির সামনে নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে রাখা হত। তিনি কেন্দ্রীয় মন্ত্রী নন, একজন সাংসদ মাত্র। তিনি এত নিরাপত্তা পাবেন কেন? সেই প্রশ্ন উঠেছিল। একজন সাংসদ যতটা নিরাপত্তা পান, অভিষেকও এখন থেকে ততটাই নিরাপত্তা পাবেন। সেই বার্তা লালবাজারের তরফে জানানো হয়েছিল। 

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষদের হাউস গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও তালিকায় চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের নামও রয়েছে। তৃণমূল আমলে অনেকেই প্রয়োজনের তুলনায় অধিক নিরাপত্তা পেতেন বলে অভিযোগ। এবার সেই নিরাপত্তায় কাটছাঁট হল। 

তৃণমূল কংগ্রেসের নেতা-প্রাক্তন মন্ত্রীদের নিরাপত্তাতেও কাটছাঁট হতে পারে। সেই সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। এবার জানা গেল, তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার ছাড়াও তৃণমূলের ১০ নেতার নিরাপত্তা কমানো হল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষদের হাউস গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের নামও রয়েছে। তৃণমূল আমলে অনেকেই প্রয়োজনের তুলনায় অধিক নিরাপত্তা পেতেন বলে অভিযোগ। এবার সেই নিরাপত্তায় কাটছাঁট হল। 

রাজীব কুমার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে নিরাপত্তা পাবেন। কুণাল ঘোষ এখন রাজ্যের তৃণমূল  বিধায়ক। তিনি বিধায়ক হিসেবেই নিরাপত্তা পাবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা ভোটে হেরে গিয়েছেন। কাজেই সেই হিসেবেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। ডিরেক্টর অব সিকিউরিটি পীযূষ পাণ্ডে আগে ছিলেন ভারপ্রাপ্ত ডিজিপি। তাঁর নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement