shono
Advertisement

Breaking News

Sealdah section

শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?

আগামী মাস অর্থাৎ জুলাইয়ের পয়লা তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই স্টেশনগুলির পিআরএস কাউন্টার।
Published By: Subhankar PatraPosted: 04:21 PM Jun 28, 2026Updated: 05:18 PM Jun 28, 2026

শিয়ালদহ ডিভিশনের আটটি স্টেশনে বন্ধ হয়ে যাচ্ছে রিজার্ভেশন টিকিট কাউন্টার। একটি বিজ্ঞপ্তি জারি এ কথা জানিয়েছে পূর্ব রেল। আগামী মাস অর্থাৎ জুলাইয়ের পয়লা তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই স্টেশনগুলির পিআরএস কাউন্টার।

Advertisement

শিয়ালদহ ডিভিশনের নর্থ লাইনের আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর। দক্ষিণ শাখার ঢাকুরিয়া ও বজবজ লাইনের নিউ আলিপুর স্টেশনে থাকা রিজার্ভেশন টিকিট কাউন্টারগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কাছের পিআরএস কাউন্টারগুলি থেকে টিকিট কাটার অনুরোধ করেছে রেল। অনলাইনে আইআরসিটিসির ওয়েবসাইট ব্যবহারের কথাও বলা হয়েছে। কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, এই কাউন্টারগুলির উপর কাজের চাপ ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের এই সিদ্ধান্তে খুশি নন এই স্টেশনগুলির যাত্রীদের একাংশ। তাঁরা জানাচ্ছেন নিজের স্টেশনে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে, তাঁরা সমস্যায় পড়বেন। অন্য স্টেশনে গিয়ে টিকিট রিজার্ভেশন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ভিড় কাটিয়ে টিকিট কাটা থেকে শুরু করে, নির্দিষ্ট সময়ে পৌঁছতে না পারলে সেই দিনের জন্য কাউন্টার বন্ধ হয়ে যাওয়ারও মতো ঘটনা ঘটতে পারে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement