shono
Advertisement

Breaking News

Sandip Ghosh

সরকারি গাড়িতে কোথায় যাতায়াত? গতিবিধি জানতে সন্দীপের গাড়ি পরীক্ষা সিবিআইয়ের

বুধবার তাঁর চালক গাড়িটি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান।
Published By: Sayani SenPosted: 07:05 PM Aug 21, 2024Updated: 07:08 PM Aug 21, 2024

বিধান নস্কর, দমদম: এবার সিবিআই স্ক্যানারে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গাড়ি। অধ্যক্ষ থাকাকালীন ওই গাড়িটি ব্যবহার করতে তিনি। বুধবার তাঁর চালক গাড়িটি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। ওই গাড়িটি পরীক্ষা করেন সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞ। গাড়ির নেভিগেটর খতিয়ে দেখা হয়। গাড়িটি পরীক্ষা করে তদন্তকারীরা জানার চেষ্টা করেন গাড়িটি কোথায় কোথায় গিয়েছিল। এছাড়াও গাড়িটির মধ্যে কিছু নিয়ে যাওয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখে নমুনা সংগ্রহের চেষ্টাও করেন তদন্তকারীরা।

Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement