shono
Advertisement
Ritabrata Banerjee

তহবিল 'দখলে' সুপ্রিম কোর্টে ঋতব্রত শিবির! কেম্যান-যোগে অভিষেকের বিরুদ্ধে তদন্তের দাবি

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'বিমান হেলিকপ্টার নিয়ে যা হয়েছে, কেনার জন্য টাকা, আবার সেই বিমানই ভাড়ায় নেওয়া হত। এই নজিরবিহীন বাটপারির তদন্ত হওয়া উচিত।'
Published By: Arpita MondalPosted: 07:21 PM Jul 09, 2026Updated: 07:21 PM Jul 09, 2026

দুই শিবিরের আসল-নকল দ্বন্দ্বের মাঝেই এবার তৃণমূলের অ্যাকাউন্ট মামলার জল গড়াবে সুপ্রিম-দরবারেও! তহবিলের দখল পেতে মরিয়া ঋতব্রত শিবির এবার দ্বারস্থ হতে পারে দেশের সর্বোচ্চ আদালতে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল পরিচালনায় তহবিলের যাবতীয় অধিকার দেওয়া হোক তাদের, এই মর্মেই এবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে পারে ঋতব্রতরা। গতকালই কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য দাবি করছে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে! ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, "বিমান হেলিকপ্টার নিয়ে যা হয়েছে, কেনার জন্য টাকা, আবার সেই বিমানই ভাড়ায় নেওয়া হত। এই নজিরবিহীন বাটপারির তদন্ত হওয়া উচিত।" কালীঘাট তৃণমূলের তহবিল তছরূপ নিয়ে তাঁর আরও দাবি, "কেরল সূত্র, ইউরোপ সূত্র অনেক কিছু মিলবে।"

Advertisement

ইডি সূত্রে খবর, অভিযোগ উঠেছে, তৃণমূলের টাকা ঘুরপথে ট্যাক্স হেভেন 'কেম্যান দ্বীপপুঞ্জ'-এ পাঠানো হত। এও অভিযোগ, অবৈধ অর্থের উৎস লুকিয়ে রাখতে ২০২৩ সালে ওখানকার একটি শেল কোম্পানি থেকে ১৭ লক্ষ মার্কিন ডলার অসুরক্ষিত ঋণ দেখিয়েছিল কেয়ারওয়েল। এবার এই আর্থিক-দুর্নীতির লেনদেনের আসল হদিশ পেতে তদন্তের দাবি জানান ঋতব্রত। তাঁর হুঁশিয়ারি, "আগামী সপ্তাহে দিল্লি যাব। নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবো। এই ঘটনায় তদন্ত করার ক্ষমতা আমার নেই। তবে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবো। আমি অনেকবার কেরল গেছি। তার সঙ্গে কোনও একটা যোগাযোগ আছে, আবার শুনছি ইউরোপের যোগাযোগ আছে। এই কেম্যান আইল্যান্ডের সম্পর্ক কী সেটা নিয়ে অনেক কিছু শুনছি। কেন্দ্রীয় এজেন্সিকে জানানো দরকার।" অভিষেককে 'নটবরলাল' বলে কটাক্ষও করেন ঋতব্রত।

সূত্রের খবর, এই আবহেই ফের 'আসল' তৃণমূলের সংগঠন ঢেলে সাজাতে পারে ঋতব্রতরা। আগামিকাল তপসিয়ার অফিসে হতে পারে জাতীয় কর্ম সমিতির বৈঠক। কালীঘাট তৃণমূল ত্যাগ করে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতি পদ ত্যাগের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেই দলের রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করেছেন। সূত্রের খবর, শুক্রবারই 'আসল' তৃণমূলের রাজ্য সভাপতি সহ অন্যান্য পদের গুরুদায়িত্ব বণ্টন করা হতে পারে ঋতব্রত শিবিরের বিধায়কদের মধ্যে। শুধু তাই নয়, শনিবার 'প্লেনারি সেশন'-এ বহু হেভিওয়েট নেতাদের উপস্থিত থাকার কথা। উল্লেখ্য, নিজেদের 'বাহুবলী' প্রমাণ করতে ঋতব্রত শিবিরের নতুন চমক অপেক্ষা করছে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement