shono
Advertisement
Bengal SIR Final List

ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, এসআইআরে কোথায় বাদ গেল কত নাম?

শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়ায় এসআইআর তালিকা জেলাশাসকের হাতে পৌঁছে গিয়েছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় বাদ ১ লক্ষ ৩৫ হাজারের নাম।
Published By: Sayani SenPosted: 11:40 AM Feb 28, 2026Updated: 04:11 PM Feb 28, 2026

ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআরের চূড়ান্ত তালিকা। ফাইনাল ভোটার লিস্ট (Bengal SIR Final List) থেকে কতজনের নাম বাদ পড়ে, সেদিকে নজর সকলের। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়ায় এসআইআর তালিকা জেলাশাসকের হাতে পৌঁছে গিয়েছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় বাদ ১ লক্ষ ৩৫ হাজারের নাম। 

Advertisement

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মোট ৭ কোটি ৮ লক্ষের নাম প্রকাশ হয়েছে। উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজারের নাম বাদ গিয়েছে। বাঁকুড়ায় বাদ ১ লক্ষ ৩৫ হাজারের নাম। নদিয়ায় ২ লক্ষ ৭০ হাজারের নাম বাদ।

রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়ায় নাম বাদ পড়েছে ৫৮ লক্ষের। সবমিলিয়ে মোট ৭০ লক্ষের নাম বাদ যেতে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চূড়ান্ত এসআইআর তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষের নাম প্রকাশ হয়েছে। উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজারের নাম বাদ গিয়েছে। খসড়ায় বাদ গিয়েছে ৩ লক্ষ ৯০ হাজারের নাম। বাকি এসআইআরের চূড়ান্ত তালিকায় ১৭ হাজারের নাম বাদ গিয়েছে। দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে ৩ হাজার ২০৭ জনের নাম। এর আগে খসড়া তালিকায় ২ লক্ষ ১৬ হাজার জনের নাম বাদ গিয়েছিল। ভবানীপুরে খসড়ায় বাদ গিয়েছিল ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। নতুন করে বাদ গিয়েছে ২ হাজার ৩২৪ বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকায় মোট প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। ১৪ হাজার ১৫৪ ভোটারের নাম অমীমাংসিত। বাঁকুড়ায় বাদ ১ লক্ষ ৩৫ হাজারের নাম। নদিয়ায় ২ লক্ষ ৭০ হাজারের নাম বাদ। লজিক্যাল ডিসক্রেপেন্সির গেরোয় ৬০ লক্ষের নথি অমীমাংসিত।

বাঁকুড়ায় এসআইআরের চূড়ান্ত তালিকা পৌঁছল জেলাশাসকের হাতে

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে খসড়ায় ৮১ হাজার নাম বাদ যায়।এবার বাদ গেল ২১ হাজার ৮০৩ জনের নাম। মোট দাঁড়াল ১ লক্ষ ২ হাজার ৮০৩। বিচারাধীন ১ লক্ষ ৩২ হাজারের নাম। আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা তালিকা প্রকাশের পর জানিয়েছেন, ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জনের নাম ভোটার তালিকায় রয়েছে। তার মধ্যে ৮০ হাজার ৪৯৪ জন অমীমাংসিত। বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম। নতুন ভোটার ৪ হাজার ১৪৩ জন। দার্জিলিংয়ে বাদ ২৩ হাজার ১৭৯ জন ভোটার।

দুপুরের পরই অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। মীমাংসিত, অমীমাংসিত নাকি বাতিল তা স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক অপশন রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা থাকবে। সেখানে নিজের নাম বা ভোটার পরিচয়পত্রের নম্বর লিখলেই জানা যাবে নাম তালিকায় রয়েছে কি না এবং কোনও সংশোধন হয়েছে কি না। জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে নাম বা এপিক নম্বর দিয়ে নাম দেখতে পাবেন ভোটাররা। ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা সহজ হবে বলে মনে করছে কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement