রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার কলেজ স্কোয়্যারে দুর্গাপুজোর খুঁটিপুজোয় উপস্থিত হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গের কিছু জেলা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গিয়েছে। বাংলাদেশে দুর্গাপ্রতিমার হাত ভেঙে, ঘট তুলে নিয়ে যাওয়া হয়। এ রাজ্যেও দিকে দিকে বাংলাদেশের মতো নিদান দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মরদেহ পোড়াতে পারবে কিন্তু হরিবোল দিতে পারবে না। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের বুকে এই সব ঘটনায় উদ্বিগ্ন শমীক। অন্যদিকে, দুর্গাপুজোকে 'উৎসব' করে দেওয়ায় বিগত তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, "মাঝে পুজো বলা হত না। উৎসব করে দেওয়া হয়েছিল। এটা পুজো। এই পুজোকে ধরে রাখতে হবে।"
'কিছু জেলা যেন বাংলাদেশ', খুঁটিপুজোয় গিয়ে রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ শমীকের
দুর্গাপুজোকে 'উৎসব' করে দেওয়ায় বিগত তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন শমীক। তাঁর কথায়, "মাঝে পুজো বলা হত না। উৎসব করে দেওয়া হয়েছিল। এটা পুজো। এই পুজোকে ধরে রাখতে হবে।"Published By: Jaba SenPosted: 01:00 PM Jul 16, 2026Updated: 01:52 PM Jul 16, 2026
Advertisement
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
হাইলাইটস
Highlights Heading Advertisement
