shono
Advertisement
West Bengal Weather Update

দুপুর গড়াতেই শহরে আঁধার, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

দুপুর গড়াতেই ঘন কালো মেঘে আঁধার নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মুষলধারায় বৃষ্টি মহানগরে। পাশাপাশি চলে বজ্রপাত। ঝোড়ো হাওয়ায় রীতিমতো বেগ পেতে হয় রাস্তায় কাজে বেরনো নাগরিকদের।
Published By: Suhrid DasPosted: 04:37 PM Jun 29, 2026Updated: 06:10 PM Jun 29, 2026

দুপুর গড়াতেই ঘন কালো মেঘে আঁধার নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মুষলধারায় বৃষ্টি মহানগরে। পাশাপাশি চলে বজ্রপাত। ঝোড়ো হাওয়ায় রীতিমতো বেগ পেতে হয় রাস্তায় কাজে বেরনো নাগরিকদের। দিন কয়েক আগেই অতিভারী বৃষ্টি পেয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সেই রেশ কাটতে না কাটতেও ফের দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল চলতি সপ্তাহেও দুর্যোগ চলবে। 

Advertisement

হাওয়া অফিস আগেই কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। আজ, সোমবার সকাল থেকেই গরমের জন্য অস্বস্তিকর পরিস্থিতি ছিল। গুমোট আবহাওয়ায় ঘর্মাক্ত পরিস্থিতি ছিল। বেলা গড়াতেই কালো মেঘ জমতে দেখা যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে। দুপুর গড়াতেই ফের আঁধার নামে মহানগরে। বিকেলের দিকে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। দিন কয়েক আগেই অতিভারী বৃ্ষ্টি হয়েছিল কলকাতায়। মুহুর্মুহু বাজ পড়তেও দেখা গিয়েছিল। এদিন ফের বৃষ্টি শুরু হতেই সাধারণ মানুষের অনেকের মধ্যেই আশঙ্কা দেখা দিয়েছিল।

আজ, সোমবার বিকেল চারটের পর থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয় মহানগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও চলে বৃষ্টি। সঙ্গে দেখা যায় ঝোড়ো হাওয়া, মাঝে মাঝে বজ্রপাত। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে কমলা সতর্কতা জারি করেছিল। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে এখনও ধারাবাহিক বর্ষার বৃষ্টি দেখা যাচ্ছে না। ঘূর্ণাবর্তের জেরে এই ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে বঙ্গে। এমনই হাওয়া অফিস সূত্রে খবর। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও লাল সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে প্রবল বর্ষণ চলছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement