সোমবার অতিরিক্ত অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হলেই অশান্তির আশঙ্কা। আগেভাগেই তা নিয়ে জেলাশাসকদের সতর্ক করল রাজ্য। ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি যাতে না হয় তার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নবান্নের তরফে জেলাশাসকদের পাঠানো চিঠি।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে বিচারধীন হিসেবে উল্লেখ করা হয়েছিল প্রায় ৬০ লক্ষ ভোটারকে। আগামী সোমবার, ২৩ মার্চ এসআইআরে (SIR in West Bengal) বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই যে জায়গায় তালিকা মিলবে সেখানে প্রবল ভিড ও অশান্তির আশঙ্কা থাকছেই। সেই কথা মাথায় রেখে আগেভাগেই পদক্ষেপ করল নবান্ন।
শনিবার এ বিষয়ে জেলাশাসকদের চিঠি পাঠালো নবান্ন। সেখানে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর জানিয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে সব জেলার জেলাশাসকদের।
আজ, শনিবার এ বিষয়ে জেলাশাসকদের চিঠি পাঠালো নবান্ন। সেখানে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর জানিয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে সব জেলার জেলাশাসকদের। পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থার কথাও বলা হয়েছে চিঠিতে। এছাড়াও পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বিষয়টি জানিয়ে সমন্বয় রেখে কাজ করার কথাও উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, আগামী সপ্তাহের শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনাও রয়েছে। প্রতি শুক্রবারই এভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের।
