shono
Advertisement

ভরতিতে অস্বচ্ছতার অভিযোগ, এবার পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ প্রেসিডেন্সিতে

মেধাতালিকা ছাড়াই ভরতি! The post ভরতিতে অস্বচ্ছতার অভিযোগ, এবার পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ প্রেসিডেন্সিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Jul 12, 2018Updated: 07:41 PM Jul 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবেশিকা বিতর্কের পর এবার ভরতিতে অস্বচ্ছতার অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তাঁদের অভিযোগ, মেধাতালিকা ছাড়াই চলছে ভরতি প্রক্রিয়া। প্রসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাফাই, ভরতির মেধাতালিকা দিয়েছে জয়েন্ট এন্ট্রাস বোর্ড। কিন্তু, সেই তালিকা প্রকাশ করা বা পড়ুয়াদের দেখানো সম্ভব নয়।

Advertisement

[স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়লেন অধ্যাপক সুবীরেশ ভট্টাচার্য]

কলেজ স্ট্রিটের সাবেক প্রেসিডেন্সি কলেজ এখন বিশ্ববিদ্যালয়। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে চলে পঠনপাঠন। যখন কলেজ ছিল, তখন থেকেই প্রেসিডন্সিতে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভরতি হতে হত। বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরেও সেই নিয়মে পড়ুয়াদের ভরতি নেওয়া হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবছরও প্রবেশিকা পরীক্ষা হয়েছে। আগামী ১৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভরতির কাউন্সেলিং। বুধবার ভরতিতে অস্বচ্ছতার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ শুরু করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। বিক্ষোভকারীদের দাবি, ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছে ঠিকই। কিন্তু, মেধাতালিকা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অথচ ভরতি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পড়ুয়াদের অভিযোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছভাবে পড়ুয়াদের ভরতি নেওয়া হচ্ছে না। যদিও ভরতিতে অস্বচ্ছতার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। তাদের পালটা দাবি, প্রবেশিকা পরীক্ষার পর নিয়ম মেনেই মেধাতালিকা জমা দিয়েছে  জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু সেই তালিকা প্রকাশ করা বা পড়ুয়াদের দেখানো যাবে না।

গত বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে সব আসনে  পড়ুয়া ভরতি হয়নি। খালি ছিল কমপক্ষে ৩০৫টি আসন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় শোরগোল পড়েছিল। উপাচার্য অনুরাধা লোহিয়াকে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

[৭৩ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের]

The post ভরতিতে অস্বচ্ছতার অভিযোগ, এবার পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ প্রেসিডেন্সিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement