shono
Advertisement

Breaking News

Sujan Chakraborty on Abhishek Banerjee

'৮ লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়', ফলতা নির্বাচনে 'অদৃশ্য' অভিষেককে উপহাস সুজনের

আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। আজ, মঙ্গলবার শেষ প্রচার। বিজেপি, বামেরা ফলতার বিভিন্ন জায়গায় প্রচারে রয়েছে। কিন্তু কার্যত কোনও প্রচারেই নেই তৃণমূল।
Published By: Suhrid DasPosted: 02:31 PM May 19, 2026Updated: 03:24 PM May 19, 2026

আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। আজ, মঙ্গলবার শেষ প্রচার। বিজেপি, বামেরা ফলতার বিভিন্ন জায়গায় প্রচারে রয়েছে। কিন্তু কার্যত কোনও প্রচারেই নেই তৃণমূল। ওই এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভোটের ফলাফল বেরনোর পর থেকেই কোনও প্রচারে নেই। পুনর্নির্বাচন ঘোষণার পর থেকে তাঁকে দলের হয়ে প্রচারেও দেখা যায়নি। তাহলে কোথায় তিনি? সেই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র উপহাস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। "পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন ৮ লাখ ভোটে জেতা সাংসদ অভিষেক!" এক্স হ্যান্ডেলে তীব্র খোঁচা দিয়েছেন এই বাম নেতা।

Advertisement

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেই পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। গত লোকসভা নির্বাচনে ৮ লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক। 'ডায়মন্ড হারবার মডেল'ও প্রচারে এসেছিল। এবার বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবক'টি আসনে তৃণমূলের জয়ের কথাও বলেছিলেন তিনি। কিন্তু ভোটের ফল বেরনোর পরেই দেখা যায়, দক্ষিণ ২৪ পরগনা-সহ গোটা রাজ্যেই ধস নামে তৃণমূলের। ভোটে পর্যূদস্ত হয় তৃণমূল। বিজেপি বিপুল জনাদেশ পেয়ে বাংলায় সরকার গঠন করেছে। 

দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেই পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। গত লোকসভা নির্বাচনে ৮ লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক।

ফলতায় বৃহস্পতিবার পুনর্নির্বাচন। কিন্তু তৃণমূল কোনও প্রচারেই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোথাও দেখা যাচ্ছে না। সামাজিক মাধ্যমেও তিনি ফলতা নির্বাচন নিয়ে কোনও পোস্ট করেননি। তাহলে কোথায় অভিষেক? ভোটে হারার পর থেকে কি ঘরবন্দি করে রেখেছেন তিনি? এই বিষয়ে এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিষেককে আক্রমণ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি উপহাস করেছেন, '৮ লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়'। সুজন লিখেছেন, ফলতা নির্বাচনে সিপিএম, বিজেপি প্রচার করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচার সভা করেছেন। কিন্তু কোথায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? হাজার পুলিশি নিরাপত্তা নিয়ে চলা সাংসদ এখন কোথায়? তিনি কি পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন? সুজনের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চাও শুরু হয়েছে। 

এদিকে মঙ্গলবার বেলায় ফলতা নির্বাচনে আরও রং লেগেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে, ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন তৃণমূল প্রার্থী ‘বাহুবলি’ জাহাঙ্গির খান।

এদিকে মঙ্গলবার বেলায় ফলতা নির্বাচনে আরও রং লেগেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে, ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন তৃণমূল প্রার্থী ‘বাহুবলি’ জাহাঙ্গির খান। দিন দুয়েক আগেই ফলতায় নির্বাচনের সভা থেকে জাহাঙ্গির খানের ‘ভার’ নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এর ঠিক দিন চারেকের মধ্যে শুভেন্দু ভূয়সী প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা বাহুবলি জাহাঙ্গির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement