shono
Advertisement

ইডি বলছে, ‘আমরা নই’, শংকরের বাড়িতে কে পাঠাল সমন? তদন্তের নির্দেশ বিচারকের

'চিকিৎসা পাচ্ছি না', প্রয়োজনে নিজের খরচে শারীরিক পরীক্ষার কাতর আর্জি শংকরের।
Posted: 04:08 PM Feb 03, 2024Updated: 04:08 PM Feb 03, 2024

অর্ণব আইচ: রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির সূত্র ধরে শংকর আঢ্যকে গ্রেপ্তার করে বলেই আদালতে একসময় জানিয়েছিল ইডি। সেই চিঠির কথা আগেই অস্বীকার করেছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়াকম্যান শংকর। এবার ইডির বিরুদ্ধে বিস্ফোরক দাবি শংকরের আইনজীবী। ইডি শংকরের নামে কোনও সমনই পাঠায়নি বলে দাবি তাঁর।

Advertisement

আইনজীবীর দাবি, প্রথমে তাঁর মক্কেলের (শংকর আঢ্য) কাছে ইডির নাম নিয়ে একটি নোটিস পাঠানো হয়। ওই নোটিসের পরিপ্রেক্ষিতে এক মাস সময় চাওয়া হয়। পরে জানা যায়, ইডি কোনও নোটিস পাঠায়নি। নোটিসে থাকা কিউআর কোড যাচাই করে বিস্ফোরক তথ্য পাওয়া যায়। দেখা যায়, ওই নোটিসে শংকর নয়। নাম রয়েছে রাকেশ সিং নামে এক ব্যক্তির। যদিও শংকরের আইনজীবীর এমন দাবির পরিপ্রেক্ষিতে ইডির ডেপুটি ডিরেক্টর বলেন, “ওই সমন আমরা পাঠাইনি। কীভাবে গিয়েছিল তার তদন্ত হবে।” বিচারকও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন।

[আরও পড়ুন: আড়ালে বসে ষড়যন্ত্র, ‘পিকচারে’ না থেকেও নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থই! বিস্ফোরক CBI]

এদিন জামিনের আবেদন জানাননি শংকরের আইনজীবী। তবে শারীরিক অসুস্থতা প্রসঙ্গে কাতর আর্জি জানান বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। আদালতে তিনি বলেন, “জেলে আছি। জামিন চাইছি না। কিন্তু চিকিৎসা চাইছি। চিকিৎসার জন্য কিছু পরীক্ষা দরকার। আমি নিজের খরচেও করতে পারি।” তবে আদালত এবিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। পরিবর্তে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

[আরও পড়ুন: শোয়েব অতীত, শামির সঙ্গে ঘর বাঁধছেন সানিয়া? ভাইরাল ছবি ঘিরে শোরগোল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement