shono
Advertisement
Suvendu Adhikari

বেলডাঙা-সামশেরগঞ্জ মডেল! বারুইপুর কাণ্ডে ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রবিবারই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Published By: Kousik SinhaPosted: 01:20 PM Jul 06, 2026Updated: 02:35 PM Jul 06, 2026

বারুইপুর কাণ্ডে (Baruipur Incident) কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জঘন্যতম এই অপরাধে যুক্ত কাউকে ছাড়া হবে না। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস মুখ্যমন্ত্রীর। তবে ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠেছিল, এর পিছনে 'ষড়যন্ত্র' রয়েছে বলেই ইঙ্গিত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সামশেরগঞ্জ, বেলডাঙার ঘটনা উল্লেখ করে তিনি জানান, রেললাইনকে যেভাবে তুলে ফেলা হয়েছে, তা অতীত মনে করাচ্ছে। ২০১৯ সালে সিএএ বিরোধী আন্দোলন কিংবা ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় দেখা গিয়েছিল। এই ঘটনাও যে নজরে রয়েছে তা স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

তদন্তের অগ্রগতি নিয়েও এদিন তথ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, ''মোট চারটি মামলা হয়েছে। একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও তিনটি মামলা হয়েছে।'' তবে এরমধ্যে যে মব লিঞ্চিং বা গণপিটুনি দেওয়া হয়েছে, এর পিছনে সুনির্দিষ্ট কমিউনাল অ্যাঙ্গেল ছিল বলেও বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।

আজ, সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, ঘটনায় যুক্ত অপরাধীদের কাউকে ছাড়া হবে না। এমনকী ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী বলেন, ''আমি কালকেই ওর বাবার সঙ্গে কথা বলেছি। জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলব না, তবে পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন, তা পাবেন। আমার উপর আস্থা রেখেছেন।''

শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি নিয়েও এদিন তথ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, ''মোট চারটি মামলা হয়েছে। একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও তিনটি মামলা হয়েছে।'' তবে এরমধ্যে যে মব লিঞ্চিং বা গণপিটুনি দেওয়া হয়েছে, এর পিছনে সুনির্দিষ্ট 'কমিউনাল অ্যাঙ্গেল' বা সাম্প্রদায়িক ছক ছিল বলেও বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তবে এখনই তদন্তের স্বার্থে কাউকে ক্লিয়ারেন্স যে তিনি দিতে চান না, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রতিবাদের নামে যেভাবে রেলে তাণ্ডব চালানো হয়েছে তা নিয়েও মুখ খোলেন। মুখ্যমন্ত্রী বলেন, ''রেললাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, তা দেখে আমাদের ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগের ওয়াকফ সংশোধনী বিল বিরোধী হিংসাত্মক আন্দোলনের ইতিহাস মনে পড়ছে। হামলায় সিআরপিএফের দু'জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে।'' পুরো ঘটনাই যে রাডারে রয়েছে তাও এদিন বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। 

শুধু তাই নয়, নাম না করে বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী জানান, হিংসাত্মক ঘটনায় যারা যুক্ত, আসলে তারা অতৃপ্ত আত্মা। ভোটে হেরে গিয়ে যারা এতদিন ঘরে ঢুকে গিয়েছিল এবং এখনও ঢুকেই আছে—সেই তিন প্রধান শক্তি মিলে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। এদেরও যে ফল ভুগতে হবে, তা নিয়েও কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement