shono
Advertisement
CM Suvendu Adhikary

'সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ', ফলতার ৩ মামলায় ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

থানা থেকে জাহাঙ্গিরকে অপহরণ করতেই হামলার ছক, পুলিশ আন্দাজ করতে পেরেই শুরু করে অ্যাকশন। এই ঘটনায় মোট ৩ টি মামলা হয়। মোট ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
Published By: Arpita MondalPosted: 05:33 PM Jun 19, 2026Updated: 06:21 PM Jun 19, 2026

সেই ঘটনার মোট ৩ টি মামলা রুজু করা হয় পুলিশের তরফে। মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এবার ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারা দিয়ে কঠোর শাস্তির নির্দেশ মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণের টাকা উসুল করবে রাজ্য সরকার। জানিয়ে দিলেন শুভেন্দু।

Advertisement

এদিন নবান্ন থেকে মখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "১৬ তারিখে ফলতার ঘটনায় ৩ মামলা। বিএনএসে যে সমস্ত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মামলা রয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে সেই ধারায় মামলা করা হয়েছে। শুধু দৃষ্টান্তমূলক শাস্তি-ই নয়, হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণও আদায় করবে।" শুভেন্দু জানান, "ফলতার হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছেন। ধৃতদের মধ্যে ১২ জন পুলিশে হেফাজতে, ১৩ জন রয়েছেন জেল হেফাজতে। সোশাল মিডিয়ায় যে ভিডিও দেখা গেছে, তা দেখে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।"

প্রসঙ্গত, মঙ্গলবার ফলতায় 'পুষ্পা'কে ছাড়াতে তাঁর স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা! ফলতার শতল কলসায় এলাকায় চলে লাগাতার বিক্ষোভ। এরপরই জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। থানা থেকে জাহাঙ্গিরকে অপহরণ করতেই হামলার পরিকল্পনা আঁচ করতে পেরেই অ্যাকশনে নেমেছিল পুলিশ এবং বাহিনী। তাড়া খেয়ে পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিল হামলাকারীরা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহুর্তেই। ফলতায় ‘পুষ্পা’ বাহিনীর তাণ্ডবের ২৪ ঘণ্টা কাটার আগেই ফলতায় দাঁড়িয়ে হামলাকারীদের শাস্তির নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অদিকারী। যাঁদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সবাইকে খুঁজে বের করে পাকড়াও করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ফলতায় জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রীর দাবি করেছিলেন, “ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে গুণ্ডামি, জঙ্গিপনা, জমিলুট করতে দেব না। যত বড় মাফিয়া, ডন হোক না কেন, সবক শেখাবে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ধরপাকড় শুরু করে পুলিশ। তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে ২৫ জন। বাকিদেরও সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন পুলিশমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement