shono
Advertisement
Disaster management team

তারাতলা বিপর্যয়ে শিক্ষা! বিশেষ বাহিনী গড়বে রাজ্য, কলেজের চুক্তিভিত্তিক অধ্যাপকদের জন্যও বড় ঘোষণা

বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, তারাতলার মতো যে কোনও বিপর্যয় ঘটলে, যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়, তার জন্য বাহিনী তৈরি করবে রাজ্য।
Published By: Arpita MondalPosted: 06:12 PM Jun 25, 2026Updated: 06:39 PM Jun 25, 2026

বুধবার তারাতলার গোডাউনের ছাদ ধসে মৃত্যুমিছিল। ভয়ঙ্কর বিপর্যয় নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। বুধবার দুপুর থেকে লাগাতার চলছে উদ্ধার কাজ। এখনও ধ্বংসস্তূপে  আটকে থাকা শ্রমিকদের আর্তনাদ শোনা যাচ্ছে। তারাতলার মতো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য। যে কোনও দুর্ঘটনা বা বিপর্যয়ের তড়িঘড়ি অ্যাকশন নিতে এবার তৈরি হতে চলেছে রাজ্যের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিধানসভায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, তারাতলার মতো যে কোনও বিপর্যয় ঘটলে, যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়, তার জন্য বাহিনী তৈরি করা হচ্ছে।

Advertisement

২০০ জনের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করবে রাজ্য। বাহিনীতে নিযুক্ত সকলকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে। পাহাড়ি এলাকার জন্যও বিশেষ বিপর্যয় মোকাবিলা দল গঠন হবে। সেই দলে থাকবে ৫০ জন। পাশাপাশি সুন্দরবন এলাকাতেও যে কোনও উদ্ধার কাজে ৫০ জনের টিম গড়বে রাজ্য।

বুধবার তারাতলায় তাসের ঘরের মতো ধসে পড়েছে নির্মীয়মাণ গোডাউন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। এমন বিপর্যয় ঘটলে যাতে এক মুহুর্ত বিলম্ব না করে দ্রুত উদ্ধারকাজ হাত লাগানো যায়, তার জন্য ২০০ জনের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করবে রাজ্য। বাহিনীতে নিযুক্ত সকলকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে। পাহাড়ি এলাকার জন্যও বিশেষ বিপর্যয় মোকাবিলা দল গঠন হবে। সেই দলে থাকবে ৫০ জন। পাশাপাশি সুন্দরবন এলাকাতেও যে কোনও উদ্ধার কাজে ৫০ জনের টিম গড়বে রাজ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তজুড়ে ১০০ জনের বিপর্যয় মোকাবিলা টিম ছড়িয়ে থাকবে।

এদিন বিধানসভায় স্টেট এইডেড কলেজ শিক্ষকদের জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী। কলেজ শিক্ষকদের মাসিক ২ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ভোকেশনাল টিচারদেরও মাসে ২ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। এদিন বিধানসভায় অর্থমন্ত্রী বলেন, "এ বার যাঁদের বেতন বাড়াতে পারিনি। তাঁদের দাবি অন্যায্য ন। আগামী মার্চে সেগুলিও বিবেচনা করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement