shono
Advertisement
Kolkata

খাস কলকাতায় সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের, কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ

উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
Published By: Subhankar PatraPosted: 09:07 AM Sep 05, 2026Updated: 11:12 AM Sep 05, 2026

খাস কলকাতায় নামী সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের! ঢাকুরিয়ার সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার। সে দীর্ঘ সাতবছর ধরে সাঁতার কাটছে বলে জানা গিয়েছে। কিশোর কী করে ডুবে গেল তা নিয়ে ধোঁয়াশা। প্রথমে কেউ বিষয়টি লক্ষ্য করেননি। পরে তাকে উদ্ধার করা হলেও, বাঁচানো যায়নি। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

শুক্রবার সে ঢাকুরিয়ার ওই সুইমিং পুলে সাঁতার কাটতে নামে। কিছুক্ষণ পরেই হঠাৎ তলিয়ে যেতে থাকে। আর সামলাতে পারেনি নিজেকে। প্রথম ১৫ মিনিট বিষয়টি কেউ লক্ষ্য করেননি। পরে তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত পড়ুয়ার নাম সরিপ ঘোষ। বয়স আনুমানিক ১৬। সে শহরের একটি বড় স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। প্রায় সাত বছর ধরে সাঁতার কাটে বলে জানা গিয়েছে। সুইমার বলে তার পরিচিতি ছিল। নিয়ম মেনে শুক্রবার সে ঢাকুরিয়ার ওই সুইমিং পুলে সাঁতার কাটতে নামে। কিছুক্ষণ পরেই হঠাৎ তলিয়ে যেতে থাকে। আর সামলাতে পারেনি নিজেকে। প্রথম ১৫ মিনিট বিষয়টি কেউ লক্ষ্য করেননি। পরে তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

কী করে সাত বছর ধরে বেশি সময় সময় ধরে সাঁতার কাটা পড়ুয়া ডুবে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবারের তরফে উঠছে সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও। রয়েছে একাধিক প্রশ্ন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement