shono
Advertisement

Breaking News

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের রাজপথে তৃণমূল

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মোদি সরকার ব্যর্থ! The post পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের রাজপথে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:06 PM May 25, 2018Updated: 06:34 PM May 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, দুপুরে পথে নামল তৃণমূল৷ সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে আজ পার্ক স্ট্রিট পর্যন্ত বিশাল মিছিলে পা মেলান তৃণমূলের প্রথম শ্রেণির নেতা-মন্ত্রীরা৷ মিছিলের নেতৃত্ব দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মিছিল শেষে এদিন মোদি সরকারের তীব্র বিরোধিতা করেন অভিষেক৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মোদি সরকার ব্যর্থ বলেও অভিযোগ তোলেন তিনি৷

Advertisement

মাত্র ২৪ ঘণ্টা আগে ডাকা এদিনের এই মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী৷ বুকে পোস্টার ব্যানার সাঁটিয়ে চলে বিক্ষোভ৷ মোদি বিরোধী স্লোগান তুলে শহরের রাজপথের দখল নেয় তৃণমূল৷ সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল শুরু হতেই তীব্র যানজটে নাকাল হন সাধারণ মানুষ৷ তবে, তৃণমূলের মিছিলের ডাক দেওয়ার পরপরই পুলিশের তরফেও পর্যন্ত ব্যবস্থা রাখা হয়৷ ফলে, কিছুটা হলেও যানযন্ত্রণার কষ্ট লাঘব হয় সাধারণ মানুষের৷

লাগাতার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এর আগেই কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতন পৌঁছে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তাঁর কথায়, সাধারণ মানুষের কথা ভেবে পেট্রল-ডিজেলের দাম কমান। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ শুক্রবার লাগাতার তৃণমূল আন্দোলনে নামবে বলে সাফ ঘোষণা করেন তিনি৷ কারণ, দেশে বেশিরভাগ জায়গাতেই পেট্রলের দাম লিটার পিছু ৮০ টাকার বেশি ও ডিজেলের দাম লিটার পিছু ৭১-৭২ টাকা হয়ে গিয়েছে৷ এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কায় ভুগছেন আমজনতা৷

দেশজুড়ে তেলের দাম বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশে পেট্রোপণ্যের দাম এতটা কখনও বাড়েনি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে পেট্রোলের দাম সর্বাধিক ওঠে ৭৬ টাকা প্রতি লিটার। গত ৪ বছরে মোদি সরকার ৯ বার আবগারি শুল্ক বাড়িয়েছে, এতে সরকারি কোষাগারে ঢুকেছে ৩ লাখ ১০ হাজার কোটিরও বেশি টাকা৷

The post পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের রাজপথে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement