shono
Advertisement

ট্রেনের প্যান্ট্রিতে বসানো হবে ক্যামেরা, যাত্রী সুরক্ষায় নয়া ভাবনা রেলের

আসরে খোদ রেলমন্ত্রী৷ The post ট্রেনের প্যান্ট্রিতে বসানো হবে ক্যামেরা, যাত্রী সুরক্ষায় নয়া ভাবনা রেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 PM Jul 09, 2018Updated: 09:16 PM Jul 09, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়:  আজ দুরন্ত তো কাল রাজধানী এক্সপ্রেস৷ একের পর এক নামজাদা ট্রেনের খাবারের গুণগত মান নিয়ে যাত্রীদের ক্ষোভের অন্ত নেই৷ কখনও খাবার পচা আবার কখনও বা খাবারের মধ্যে পিঁপড়ে বা পোকা  থাকারও অভিযোগ তুলেছেন যাত্রীরা৷ সোমবারই যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের খাবারের গুণগত মান নিয়ে অভিযোগ তুলে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা৷ একের পর এক অভিযোগের পর যাত্রীদের ক্ষোভ প্রশমনে আসরে খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

Advertisement

[মুম্বই মেলের শৌচাগার থেকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ]

সোমবার কলকাতায় বিজেপির ট্রেডার্স সেল আয়োজিত এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সেখানেই রেলের খাবারের গুণগত মানে যাত্রীদের ক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীকে৷ ওই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘‘এবার থেকে যাত্রীদের কথা ভেবে ট্রেনের প্যান্ট্রিতে লাগানো হবে ক্যামেরা৷ রান্নার প্রক্রিয়া ক্যামেরাবন্দিও করা হবে৷’’ যাত্রীদের কথা  ভেবে আরও নতুন নতুন চিন্তাভাবনা ভারতীয় রেলের৷ এবার থেকে আর বিল ছাড়া কোনও খাবারই যাত্রীদের বিক্রি করতে পারবে না ক্যাটারিং সংস্থা৷ খাবার কিনলে ক্যাটারিং সংস্থার কর্মীদের থেকে যাত্রীদের বিল চাওয়ার পরামর্শ দিয়েছেন রেলমন্ত্রী৷ বিল না দিতে পারলে খাবারের টাকা না মেটানোর কথাও বলেন তিনি৷

[কোচিং সেন্টারের সামনে হট্টগোল, গৃহশিক্ষকের মারে জ্ঞান হারাল ছাত্র]

শহরে এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল রেলমন্ত্রীর৷ বিজেপি ট্রেডার্স সেলের অনুষ্ঠান শেষে লঘু উদ্যোগ ভারতী সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেন পীযূষ গোয়েল৷ আগের অনুষ্ঠানের মতো এখানে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী৷ বর্তমান কেন্দ্রীয় সরকারই একমাত্র রেলের উন্নতিকরণে প্রচুর টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন তিনি৷ রেলমন্ত্রী বলেন, ‘‘আগে বছরের পর বছর পেরিয়ে গেলেও রেলওয়ে ট্র্যাক তৈরি হত না৷ নতুন ট্রেন ঘোষণা হত না৷ মোদি সরকার ক্ষমতায় আসার পর ১লক্ষ ৪৮কোটি টাকা বিনিয়োগ করেছে৷ কোনও রাজনীতি ছাড়াই রেল বাজেট পেশ করেছে কেন্দ্র৷’’

গেরুয়া শিবিরের প্রশংসার পাশাপাশি পূর্বতন কেন্দ্র সরকারের সমালোচনা করেন তিনি৷ অর্থনৈতিকভাবে রুগ্ন বার্ন স্ট্যান্ডার্ডকে পুনরুজ্জীবিত করার বিষয়ে কেন্দ্র সরকার উদ্যোগ নেবে না বলেও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী৷

The post ট্রেনের প্যান্ট্রিতে বসানো হবে ক্যামেরা, যাত্রী সুরক্ষায় নয়া ভাবনা রেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement