shono
Advertisement
West Bengal Weather Update

আজ কলকাতায় কালবৈশাখী, শিলাবৃষ্টির পূর্বাভাস, দক্ষিণের ৯ জেলা-সহ দুর্যোগ উত্তরেও!

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা। ঝড়-বৃষ্টির সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি।
Published By: Subhankar PatraPosted: 01:06 PM Mar 20, 2026Updated: 02:01 PM Mar 20, 2026

সন্ধ্যায় মহানগরে কালবৈশাখীর সম্ভাবনা! ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার উপরের ৫ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।

Advertisement

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা। ঝড়-বৃষ্টির সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়ায় দুর্যোগের সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। শনিবারও রাজ্যজুড়ে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। দমকা ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার উত্তরেও কালবৈশাখীর পরিস্থিতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় দু'দিনে ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা জোরাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement