shono
Advertisement
Weather Update

বিদায়ের পথে শীত..., এখনই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮-এর ঘরে, উত্তরেও বাড়ছে পারদ

আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরেই। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে।  আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস।
Published By: Subhankar PatraPosted: 10:40 AM Feb 14, 2026Updated: 10:49 AM Feb 14, 2026

মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা এখনই ২৮ ডিগ্রির কাছে! সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে। কমছে শীতের আমেজ। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু'ডিগ্রি বাড়বে! দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। সপ্তাহান্তে উত্তরবঙ্গের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই বাড়তে পারে। সব মিলিয়ে গোটা বঙ্গ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শীতের আমেজ ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ও সংলগ্ন জেলার তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরেই। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আকাশ পরিষ্কার থাকবে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহ শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কালিম্পং-সহ সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ-সহ নিচের দিকের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির থাকবে। তবে আগামী তিন-চার দিন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা একটু বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement