shono
Advertisement
West Bengal Vote Counting

রাকেশ সিংয়ের সঙ্গে নির্দল প্রার্থীর বচসা, সেন্ট টমাস স্কুলে শুরুই হল না কলকাতা বন্দরের গণনা

রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। এর মধ্যেই উত্তেজনা ছড়াল কলকাতার সেন্ট টমাস স্কুলে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হওয়ার কথা রয়েছে এই কেন্দ্রে।
Published By: Kousik SinhaPosted: 09:27 AM May 04, 2026Updated: 09:48 AM May 04, 2026

রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। এর মধ্যেই উত্তেজনা ছড়াল কলকাতার সেন্ট টমাস স্কুলে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হওয়ার কথা রয়েছে এই কেন্দ্রে। কিন্তু তার আগেই এক নির্দল প্রার্থীর সঙ্গে বচসা শুরু হয় বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের। তাঁর অভিযোগ, কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জোর করে গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন প্রার্থীর অনুগামীরা। তার প্রতিবাদ জানানো হয়। বচসার জেরে প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও গণনা শুরু হয়নি বলে খবর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কমিশনের আধিকারিকরা। 

Advertisement

রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮ টা থেকে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তৃণমূল এগিয়ে ৬৪টি আসনে, বিজেপি এগিয়ে ৭৬টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ২টি আসনে। গণনার শুরুতেই প্রথমে পোস্টাল ব্যালট খোলা হয়েছে। এরপর ইভিএম খোলার কথা রয়েছে। কিন্তু তার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট টমাসে।

জানা যাচ্ছে, গণনা শুরু হওয়ার আগেই রাকেশ সিংয়ের সঙ্গে বচসা শুরু হয় নির্দল প্রার্থীর। অনুগামীদের নিয়ে তিনি কাউন্টিংয়ে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। যা নিয়ে দু'পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি কাউন্টিং পর্যবেক্ষককে জানান রাকেশ সিং। শেষ পাওয়া খবর অনুযায়ী, কমিশনের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement