shono
Advertisement
West Bengal Weather Update

সকাল থেকে ঝলমলে আকাশ, বৃষ্টি থেকে আপাতত নিস্তার কলকাতার! সুখবর শোনাল হাওয়া অফিস

দুর্যোগ পিছু ছাড়ছিল না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গতকাল, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।
Published By: Suhrid DasPosted: 12:11 PM Aug 19, 2026Updated: 03:30 PM Aug 19, 2026

দুর্যোগ পিছু ছাড়ছিল না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গতকাল, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে কলকাতাতেও। তাহলে কি আপাতত বৃষ্টি থেকে নিস্তার পেল মহানগর? হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি কিছুটা পশ্চিম-উত্তর পশ্চিমে সরে গিয়ে বর্তমানে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আপাতত দুর্যোগ দেখা যাবে না বলে মত আবহবিদদের।

Advertisement

দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপত্যকায় সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় অবস্থান করছে। সময়ের সঙ্গে সেটির শক্তিক্ষয়ও হয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় বর্ষার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি এবং বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে। আজ, বুধবার ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও চলতে পারে।

তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে না। কলকাতা-সহ জেলাগুলিতে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে কলকাতা, হাওড়া শহরের একাধিক এলাকা জলমগ্ন ছিল। দুর্যোগ কেটে যাওয়ায় জলযন্ত্রণা থেকে রেহাই মিলবে। এমনই মনে করা হচ্ছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement