shono
Advertisement
West Bengal Weather Update

ফের উত্তরে অতিভারী বর্ষণের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা! বৃষ্টি বাড়বে কলকাতায়?

উত্তরের জন্য অশনীসংকেত! ফের অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি করা হল কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Published By: Suhrid DasPosted: 10:38 AM Aug 02, 2026Updated: 11:42 AM Aug 02, 2026

উত্তরের জন্য অশনীসংকেত! ফের অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি করা হল কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। সেজন্য বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

উত্তরবঙ্গে গত সপ্তাহে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল। কিন্তু চলতি সপ্তাহে ফের বৃষ্টি বাড়বে পার্বত্য জেলাগুলিতে। আজ, রবিবার থেকেই ভারী বৃষ্টি হবে পাহাড়ে। সোমবার থেকে ওই বৃষ্টির পরিমাণ ক্রমে বাড়বে। আজ, অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী কাল সোমবারেও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। কমলা সতর্কতা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং জেলায়। শুক্রবারের থেকে ওই বৃষ্টি কিছুটা কমবে।

আজ, রবিবারেও দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইবে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টি চলবে। তবে পরিমাণ সামান্য কমবে বলেই খবর।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে মহানগরে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement