shono
Advertisement

অবশেষে রোদের দেখা মিলল শহরের আকাশে, এবার কি শীত পড়বে?

কী বলছেন হাওয়া অফিসের কর্তারা? The post অবশেষে রোদের দেখা মিলল শহরের আকাশে, এবার কি শীত পড়বে? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:39 PM Nov 18, 2017Updated: 04:29 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রোদ উঠল শহরের আকাশে। প্রায় দুই দিন পর সকালের আকাশে নীল রঙের দেখা পেলেন কলকাতাবাসী। নিম্নচাপের প্রভাব কমেছে। কিন্তু বিপদ এখনও কাটেনি বলেই মত আবহাওয়াবিদদের। দিনভর মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা চলবে বলেই জানিয়েছেন তাঁরা। হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

[জানেন, কলকাতার কোন রেস্তরাঁয় গেলে মিলবে ২৫০ রকম স্বাদের রসগোল্লা?]

এদিকে রোদ ওঠায় তাপমাত্রা এবার কমতে শুরু করবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। রবিবারও মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে আলিপুরের তরফ থেকে। তবে কোথাও কোথাও রোদের দেখা মিলবে।

গত দুই দিনের অকাল বৃষ্টিতে নাকাল হয়েছেন শহরবাসী। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জন্যই বৃষ্টি শুরু হয়। অভিমুখ ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে থাকলেও যাওয়ার পথে বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ায় এই নিম্নচাপই। বৃহস্পতি ও শুক্রবার ভোগান্তির পরিমাণ সর্বাধিক ছিল। বৃষ্টির চেয়েও বেশি মাথাব্যথার কারণ হয়ে ওঠে জমা জল। যে জলে মশা সহজেই বংশবিস্তার করতে পারে। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের প্রভাব বেড়ে যায়। অবশ্য আগাম ব্যবস্থা নিতে সকাল থেকেই নেমে পড়েছিলেন পুরসভার কর্মীরা। যার ফলে শহরের কোনও স্থানে অকাল বৃষ্টির প্রভাবে তেমন জল জমতে দেখা যায়নি।

[বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে উধাও ছেলে-বউমা]

তবে বৃষ্টি কমে গেলেও শীত এখনও পুরোপুরো পড়েনি। আর এই অল্প শীতেই রোগভোগ বেশি হয়। তাই এই সময়টা সকলকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

The post অবশেষে রোদের দেখা মিলল শহরের আকাশে, এবার কি শীত পড়বে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার