shono
Advertisement
Abhishek Banerjee

'বস ছোট বিষয়ে পাত্তা দেয় না', সেবাশ্রয়ে পা বাদ যাওয়ার খবরে বলেন অভিষেকের পিএ! বিস্ফোরক মহিলা

সোমবার স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মহিলার ছেলে ও স্বামী।
Published By: Tiyasha SarkarPosted: 04:17 PM Jul 13, 2026Updated: 04:17 PM Jul 13, 2026

গত কয়েকদিন ধরেই চর্চায় সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় একটা পা খোয়ানো মালতি বিশ্বাস। সোমবার স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মহিলার ছেলে ও স্বামী। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালতিদেবীর সঙ্গে সঙ্গে ফোনে কথা বলেছেন বলেই খবর। এসবের মাঝেই কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন্ড কম্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মহিলা। তাঁর দাবি, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণেই পা বাদ গিয়েছে তা জানাতে ছেলে গিয়েছিলেন ক্য়ামাক স্ট্রিটে। কিন্তু আপ্তসহায়করা যুবককে অভিষেক পর্যন্ত পৌঁছতেই দেয়নি। বলা হয়েছে, "বস ছোটোখাটো বিষয়ে পাত্তা দেয় না।"

Advertisement

হাতুড়ে কিংবা পড়ুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি রোগীদের। রাজ্যে পালাবদল হতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে এমন ভূরি ভূরি অভিযোগ ছিলই। সম্প্রতি প্রকাশ্যে আসে ভয়ংকর তথ্য। জানা যায়, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য নাকি পা বাদ গিয়েছে এক মহিলার। বিষয়টা ঠিক কী? দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা মালতী বিশ্বাস। অভিযোগ, হাঁটু ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার আশায় গিয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে প্রাথমিক চেকআপের পর তাঁকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খেয়েই নাকি হাঁটুর ব্যথা ভয়ংকর বেড়ে যায়। ফের সেবাশ্রয়ে ব্যথা নিয়ে গেলে, তাঁকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে জানান, ভুল চিকিৎসায় পায়ের অবস্থা খারাপ। সেখান থেকে ওই মহিলাকে পার্কসার্কাস চিত্তরঞ্জনে রেফার করা হয়। অবশেষে ন্যাশনাল মেডিক্যালে ওই মহিলার পায়ের অস্ত্রোপচার হয়। একের পর এক ‘রেফার রোগে’ রীতিমতো দিনের পর দিন পায়ের অবস্থা খারাপ হতে থাকায় তাঁর পা কেটে বাদ দিতে হয়।  

পালাবদল হতেই রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। ঘটনার জল গড়ায় স্বাস্থ্যদপ্তর পর্যন্ত। আজ সোমনার নথি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মালতিদেবীর ছেলে ও স্বামী। তাঁদেরও দাবি, করুণ পরিণতির পর বহুবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় ক্যাম্পের ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিষয়টি গুরুত্ব দিতেই চাননি বলে অভিযোগ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement