shono
Advertisement

প্রত্যেক মধ্যবিত্ত বাঙালিই এই স্বপ্নগুলি দেখতে ভালবাসেন!

এই স্বপ্নটা আপনার মনে রয়ে যায়নি তো? The post প্রত্যেক মধ্যবিত্ত বাঙালিই এই স্বপ্নগুলি দেখতে ভালবাসেন! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Mar 27, 2017Updated: 02:16 PM Mar 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁথা যতই ছেঁড়া হোক, স্বপ্ন দেখায় বাঙালি মনের কোনও বাধা নেই৷ স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স লাগে না! কোথাও আধার কার্ড জমা দেওয়ার হ্যাপাও নেই৷ যত খুশি তত দেখা যায়৷ চোখ বন্ধ করে, চোখ খুলে যেভাবে খুশি দেখা যায়৷ বাস্তবে নুন আনতে পান্তা ফুরাক, মধ্যবিত্ত বাঙালির মন হামেশা কল্পনার আকাশে উড়তে চায়৷

Advertisement

[জানেন, কার জন্য দীপিকাকে এখন এড়িয়ে চলছেন রণবীর?]

বাঙালির স্কুল পেরনো মানেই বিপ্লবের শুরু৷ চোখের সামনে ভেসে ওঠে কতই না স্বপ্ন৷ টাকার কথা ভুলে মনের মতো বাঁচার স্বপ্ন৷ বেশিরভাগ ক্ষেত্রেই সেই বাঁচার স্বপ্ন বাস্তবের দায়িত্ব-কর্তব্যের মধ্যে হারিয়ে যায়৷ কিন্তু হাজারও যুক্তির মধ্যে মনের মতো বাঁচার ইচ্ছেটা থেকেই যায়৷

অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস৷ রোজকার এই একঘেয়েমি থেকে বাঁচতে চান না, এমন বাঙালি মধ্যবিত্ত খুঁজে পাওয়া মুশকিল৷ একঘেয়েমির রোজনামচার মাঝেই মন হামেশা বলে ওঠে, ইশ! যদি কোথাও হারিয়ে যাওয়ার মানা সত্যিই না থাকত!

বাঙালির রক্তে আজও মিশে রয়েছে বাবু-সংস্কৃতি৷ ট্রাম-বাস-ট্রেনে ঘেমে-নেয়ে বাড়ি যাওয়া বাঙালি আজও একটু বাবুয়ানির স্বপ্ন তো দেখেই থাকেন৷ যেমন একদিন গোটা একটা সিনেমাহল বুক করে নেওয়া কিংবা দামী একটি গাড়ি কিনে বিন্দাস লং ড্রাইভে বেরিয়ে যাওয়া৷

লাইন, লাইন আর লাইন৷ এই হল মধ্যবিত্ত বাঙালির জীবনের অন্যতম অঙ্গ৷ এমন অঙ্গ যার থেকে বাঙালি হামেশা রেহাই চান৷ যার শেষপ্রান্তে দাঁড়িয়ে মধ্যবিত্তের চোখে একটাই স্বপ্ন থাকে৷ যদি উড়ে গিয়ে সবচেয়ে সামনের লোকের আগে জুড়ে বসা যায়৷

ধরমশালায় বসেছে ক্রিকেটের আসর কিংবা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ডার্বি নিয়ে ধুন্ধুমার কাণ্ড৷ একবার যদি পৌঁছে যাওয়া যেত সেখানে৷ একবার যদি স্টেডিয়ামে থেকে গলা ফাটানো যেত, বিরাট, সোনিদের জন্য৷ অফিসের খেরোর খাতায় মুখ গুঁজে থাকা প্রায় সব বাঙালির মনেই এই সুপ্ত বাসনা থাকে৷

 

বাঙালি মানেই ফেলু মিত্তিরের মগজাস্ত্র৷ বাঙালি মানেই ব্যোমকেশ, কাকাবাবুদের দুঃসাহসিক অভিযান৷ বইয়ের পাতা থেকে সেই রহস্য-রোমাঞ্চ আজও উঠে আসে সেলুলয়েডে৷ একরাশ স্বপ্নের জাল বোনে বাঙালির মনে৷ কখনও তা গ্যাংটকে গণ্ডগোলের সমাধান করতে লেগে পড়ে, কখনও আবার মিশর রহস্য সমাধান করতে চলে যায় মরুশহরে৷

[ফ্যানদের আবদার মিটিয়ে রান্নায় ব্যস্ত মিয়া খলিফা, ভাইরাল ভিডিও]

The post প্রত্যেক মধ্যবিত্ত বাঙালিই এই স্বপ্নগুলি দেখতে ভালবাসেন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার