shono
Advertisement

এইসব জায়গায় প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্ক? সর্বনাশ! আজই সাবধান হোন

বলছে বাস্তুশাস্ত্র। The post এইসব জায়গায় প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্ক? সর্বনাশ! আজই সাবধান হোন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM Apr 27, 2017Updated: 12:03 PM Apr 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরাণ বলে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে শারীরিকভাবে মিলিত হলে তার ফল মারাত্মক হতে পারে। কারও কারও মতে ঋষি পরাশরের সঙ্গে নদীর ধারে সত্যবতীর মিলিত হওয়ার ফল মহাভারতের যুদ্ধ। যদিও এসব কিছুই বিশ্বাসের বিষয়। তর্কের পথ ধরে হাঁটলে বহু দূর যেতে হতে পারে। তবে বাস্তশাস্ত্র বলছে সঙ্গমের ক্ষেত্রে নিম্নোল্লিখিত জায়গাগুলি এড়িয়ে যাওয়াই ভাল…

Advertisement

১. নদীর ধারে শারীরিক সম্পর্ক না স্থাপন করাই ভাল। এর ফলে দু’জনের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

২. আগুনকে হিন্দু ধর্মে দেবজ্ঞানে পুজো করা হয়। তাই অগ্নিপুরাণ মতে আগুনের সামনে শারীরিক সম্পর্ক একদম না।

৩. বন্ধু বা কোনও আত্মীয়র বাড়িতে গিয়ে জীবনসঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। এতে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরির সম্ভাবনা তৈরি হয়।

[সিরিয়ার রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল]

৪. দীর্ঘদিন ধরে বাড়িতে কেউ অসুস্থ থাকলে তাঁর সংলগ্ন ঘরে কোনওরকম শারীরিক সম্পর্কে লিপ্ত না হওয়াই ভাল। হতে পারে স্বাস্থ্য-সুরক্ষার কথা মাথায় রেখেই এমন মত।

৫. খেয়াল রাখবেন মন্দিরে বা তার আশপাশে যেন আবার প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াবেন না।শাস্ত্রমতে তা মহাপাপ!

৬. কবর বা শ্মশান সংলগ্ন কোনও জায়গায় শারীরিক সম্পর্ক প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়ায়। এর ফলে শরীরে নেগেটিভ এনার্জি বেড়ে যায়।

[মুক্তি পেল ‘রাবতা’র টাইটেল ট্র্যাক, দেখুন ‘hotiee’ দীপিকাকে]

The post এইসব জায়গায় প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্ক? সর্বনাশ! আজই সাবধান হোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার