shono
Advertisement

জানেন, যৌনতা আপনার শরীরে কী কী পরিবর্তন আনে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৌড়, হাঁটা কিংবা ব্যায়াম, আপনি যাই করুন কেন, শরীরে তার একটা প্রভাব তো পড়বেই। কারণ শরীরটাকে বাদ দিয়ে তো আর এগুলি করা সম্ভব নয়। তাহলে সেক্সই বা বাদ যাবে না কেন ! ভালোবাসার মানুষটির সঙ্গে যখন আপনি রতিক্রিয়া মেতে ওঠেন, তার প্রভাবও শরীরে পড়ে বইকি!  এই প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা […] The post জানেন, যৌনতা আপনার শরীরে কী কী পরিবর্তন আনে? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Jun 25, 2017Updated: 05:22 AM Jun 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৌড়, হাঁটা কিংবা ব্যায়াম, আপনি যাই করুন কেন, শরীরে তার একটা প্রভাব তো পড়বেই। কারণ শরীরটাকে বাদ দিয়ে তো আর এগুলি করা সম্ভব নয়। তাহলে সেক্সই বা বাদ যাবে না কেন ! ভালোবাসার মানুষটির সঙ্গে যখন আপনি রতিক্রিয়া মেতে ওঠেন, তার প্রভাবও শরীরে পড়ে বইকি!  এই প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল-

Advertisement

১.  নারী শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ স্তন। যৌন মিলনের কিছুদিন পর থেকেই স্তনের আকারে পরিবর্তন আসতে থাকে। বেড়ে যায় দৃঢ়তা। তবে তা দীর্ঘস্থায়ী হয় না। বস্তুত, বয়সের সঙ্গে স্তনের আকার বদলে যেতে থাকে।

২. আর স্তনবৃত্ত ছাড়া তো যৌন মিলন অসম্পূর্ণ! তাই যৌনতার প্রভাব এই অঙ্গটি  পড়বে না, তা তো আর হতে পারে না। যৌন মিলনের পর স্তনবৃত্ত আরও সংবেদনশীল হয়ে পড়ে।

[হোটেলে প্রেমিকার সঙ্গে নগ্ন স্বামীকে পাকড়াও স্ত্রীর, ভাইরাল ভিডিও]

৩. স্বাস্থ্যকর যৌনতা শুধু শারীরিক সুখই দেয় না, বরং মনেও স্ফূর্তি আনে। জানা গিয়েছে, যৌনতার সময়ে ও পরে শরীরে সেরোটোটিন, এন্ডডোরপিনের মতো হরমোন নির্গত হতে শুরু করে। যা আমাদের মস্তিষ্কে গিয়ে চাপ-মুক্ত, হালকা অনুভূতির জন্ম দেয়।

৪. নিয়মিত যৌনতা যোনিপথটিকেও রতিক্রিয়ায় উপযুক্ত করে তোলে। আর তাতে যোনিপথের স্থিতিস্থাপকতা বেড়ে যায়। তবে স্বাভাবিকভাবে সন্তানপ্রসব ও বয়সে কারণে অনেক সময়ে যোনিপথ আলগা হয়ে যেতে পারে।

৫. বিয়ের পর অনেক মহিলাই আচমকাই মোটা হয়ে যান। এরসঙ্গে যৌন জীবনের পরিতৃপ্তির সম্পর্ক আছে। যৌনতার পর শরীরে যে হরমোনগুলি ক্ষরণ হয়, তার প্রভাবে ওজন বেড়ে যায়। তবে সব ক্ষেত্রে এমনটা অবশ্য হয় না।

৬.  সুস্থ যৌনজীবনে যেমন আপনাকে সুখী করতে পারে, তেমনি ঘন ঘন আপনার মুডও বদলে যেতে পারে। বস্তুত এমন দেখা গিয়েছে, যৌনতার পরে অনেক মহিলাই আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনকী কেঁদেও  ফেলেন।

[স্কুলের সিলেবাস থেকে বাদ ডারউনের ‘বিবর্তনবাদ’!]

The post জানেন, যৌনতা আপনার শরীরে কী কী পরিবর্তন আনে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার