shono
Advertisement

Breaking News

সাত হাজারেরও কমে Galaxy J3 (2017) আনছে স্যামসাং

মিলবে 4G VoLTE সাপোর্ট... The post সাত হাজারেরও কমে Galaxy J3 (2017) আনছে স্যামসাং appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 PM Nov 25, 2016Updated: 04:13 PM Nov 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জে’ সিরিজের স্মার্টফোনগুলির জনপ্রিয়তা দেখে বাজারে আরও একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে স্যামসাং৷ প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট গিকবেঞ্চ জানাচ্ছে, আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy J3 (2017)৷ তবে বাজারে আসার আগেই ওয়েবসাইটে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছে গিকবেঞ্চ৷ সেদিকে নজর দেওয়া যাক৷

Advertisement

নয়া হ্যান্ডসেটের স্ক্রিন হতে পারে ৫ ইঞ্চির৷ এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেলের৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট তো থাকছেই, স্মুথ পারফরম্যান্সের জন্য কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকছে ১.৫ বা ২ জিবি র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবির হলেও ইউজাররা ব্যবহার করতে পারবেন ১০ জিবি৷ কারণ, স্বাভাবিকভাবেই বাকি স্পেসটুকু সিস্টেম স্টোরেজের জন্য বরাদ্দ থাকবে৷ মাইক্রো এসডি কার্ড ঢুকিয়ে মেমোরি এক্সপ্যান্ড করারও সুযোগ থাকছে৷

তবে জিএফএক্স বেঞ্চ নামে আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, গ্যালাক্সি জে৩ (২০১৭) হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা কোয়ালিটি বেশ দুর্বল৷ মাত্র ৫ মেগাপিক্সেল৷ ফ্ল্যাশের পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন, অটো-ফোকাস, টাচ-ফোকাস প্রযুক্তি৷ সেলফি ও ভিডিও চ্যাটের জন্য মিলবে ২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ ফোর-জি ভিওএলটিই সাপোর্টেড নয়া মডেলটির দাম হতে পারে আনুমানিক ৬,৮০০ টাকা৷

The post সাত হাজারেরও কমে Galaxy J3 (2017) আনছে স্যামসাং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement