সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ শেষে আবার হাজির রবিবার৷ আলসেমিতে ঘুম ভাঙার বার৷ ছুটির সকালে এক ধরনের জলখাবারের ধারাপাত থেকে বেরিয়ে আসার বার৷ নিয়ম না মানার এই দলে যদি আপনি থাকেন, তাহলে আপনার জন্যই ডায়েটের রোজনামচা থেকে বেরিয়ে এই নতুন পদ গুলি এনেছে ফর্ক অ্যান্ড নাইফ৷ সন্ধান দিচ্ছেন ঈশানী মল্লিক৷
কচুরি এবং –
ক্লাব, মটর, হিং এবং বেসন- চার ধরনের কচুরি দু’টো করে মোট আটটি থাকবে৷ সঙ্গে তরকারি৷ ছোলা বাটোরা৷ এছাড়া ব্রেকফাস্টে নিতে পারেন নতুন কিছু স্বাদ৷
- আখের রস দিয়ে তৈরি কাঞ্জি বড়া (গান্না জুসের মধ্যে ১টি বড়া দেওয়া থাকবে)
- প্যানকেক (চকোলেট / রাস্পবেরি / স্ট্রবেরি টপিংস / ব্যানানা)
- স্ক্র্যাম্বেল ভেজিটেবল টোস্ট
- কর্ন অন টোস্ট
- বেকড বিন অন টোস্ট
- ভেজ রমলেট (আলুর ব়্যাপের মধ্যে বিভিন্ন ধরনের সবজি থাকে)
কয়েকটির রেসিপি রইল আপনাদের জন্য
স্ক্র্যাম্বেল ভেজিটেবল অন টোস্ট (এক পোর্সান বানানোর জন্য)
উপকরণ –
- গাজর ৪০ গ্রাম,
- বিনস ৩০ গ্রাম,
- বেল পিপার ৩০ গ্রাম,
- মাখন ২০ গ্রাম,
- হোয়াইট সস (ফ্লোর ২৫ গ্রাম, চিজ ২৫ গ্রাম, দুধ ৫০ গ্রাম, চিনি ৫ গ্রাম)
- স্বাদের জন্য পরিমাণমতো নুন ও মরিচ গুঁড়ো৷
গাজর, বিনস, বেল পেপার টুকরো টুকরো করে কেটে রাখতে হবে৷ এরপর মাখনের মধ্যে কয়েক মিনিট এই কেটে রাখা সবজি মিশিয়ে রাখুন৷ কিছুক্ষণ পর এর মধ্যে হোয়াইট সস ভাল করে মিশিয়ে দিন৷ অন্যদিকে পাউরুটি টোস্ট করে রাখুন৷ শেষে টোস্টের উপর এই মিশ্রণটিকে ঢেলে দিয়ে চিজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন৷
অ্যাপেল ক্রেপ
- ১০টি ক্রেপের অ্যাপেল ফিলিংয়ের জন্য
- ২ কাপ আপেল পাতলা পাতলা করে কেটে নিতে হবে
- ২ চা চামচ মাখন
- ৪ চা চামচ চিনি
- ২ চা চামচ দারচিনি পাউডার গ্লেজের জন্য
- ৫ চা চামচ অরেঞ্জ মারমালেড
- ১/৪ চা চামচ লেবুর রস
- ৩/৪ কাপ বিটেন হুইপড ক্রিম
পদ্ধতি –
ফিলিংয়ের জন্য বড় নন-স্টিক প্যানে মাখন দিয়ে গরম করতে দিতে হবে৷ এরপর এর মধ্যে অ্যাপেল, চিনি, দারচিনি পাউডার দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে৷ ৮ থেকে ১০ মিনিট করার পর যতক্ষণ না চিনি পুরো মিশে যায়, অ্যাপেলগুলো পুরো নরম হয়ে যায় ততক্ষণ নেড়ে যেতে হবে৷ এরপর এর মধ্যে সুগার সিরাপ দিতে হবে৷ এগুলো হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করতে দিন এবং ১০টি সমান ভাগে কেটে মিশ্রণ ভাগ করে নিন৷
আখের জুসের সঙ্গে কাঞ্জিবড়া
উপকরণ (একটার জন্য) –
- মড পালস-১০০ গ্রাম
- মাং পালস-২০ গ্রাম
- মাস্টারড পাউডার- ৫ গ্রাম
- তেঁতুল- ৫ গ্রাম
- পরিমাণমতো নুন
- লাল লঙ্কা গুঁড়ো -আধ চা চামচ
- টারমারিক পাওডার-২ গ্রাম
- চিনি গুঁড়ো-২ গ্রাম
- ব্ল্যাক সল্ট-৩ গ্রাম
- জিঞ্জার চপড-২ গ্রাম
- গ্রিন চিলি চপড- ২ গ্রাম
- রিফাইন্ড অয়েল ১৫০ গ্রাম
- জল – ২০০ মিলি
- আখের রসের সিরাপ-১৫০ মিলি
পদ্ধতি – মড পালস, মাং পালসের সঙ্গে জল মিশিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে৷ এরপর এই মিশ্রণটিকে পেস্ট করে এর মধ্যে জিঞ্জার চপ, গ্রিন চিলি চপ এবং নুন মিশিয়ে দিতে হবে৷ এবার প্যাটি শেপের আকারে এটিকে কেটে নিয়ে ফ্রাই করতে হবে৷ এবার তরলের মিশ্রণটি তৈরি করতে হবে৷ এখানে টারমারিন্ড জল, মাস্টারড জল, মাস্টারড পাউডার, ব্ল্যাক সল্ট, চিনি গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো একসঙ্গে সব মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে৷ এরপর আখের রসের সিরাপটি এর সঙ্গে যোগ করে দিতে হবে৷ এরপর বড়াগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে পরিবেশন করলেই কেল্লাফতে৷
The post রবিবারের সকাল হোক অন্যরকম স্বাদের appeared first on Sangbad Pratidin.
