সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কাজ নেই, ফাঁকা সময় মানেই হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটি একটু ঘেঁটে নেওয়া। গেম খেলা, ফেসবুক-হোয়াটসঅ্যাপ তো আছেই, অনেকেই ঢুঁ মারেন নানান ওয়েবসাইটে। কেউ আবার সুযোগ বুঝে চলে যান নানা পর্ন সাইটে। পর্ন দেখেই কাটিয়ে দিতে ভালবাসেন অনেকটা সময়। কিন্তু জানেন কি এই কাজটি করে আখেরে ক্ষতি করছেন নিজের? সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, পর্নসাইটের মাধ্যমে আপনার মোবাইলে সহজেই প্রবেশ করতে পারে হ্যাকাররা। এখানেই শেষ নয়, প্রযুক্তির ব্যবহার করে আপনার ভিডিও তুলে নিতে পারে তারা। তারপর দাবিপূরণ না হওয়া পর্যন্ত চলবে ব্ল্যাকমেল।
[OMG! ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন ‘বিগ বস ১১’-র এই প্রতিযোগী]
একটি ব্রিটিশ নিরাপত্তা সংস্থা তাদের ওই রিপোর্টে জানিয়েছে, কেউ মোবাইলে পর্ন দেখলেই সেটির ফুটেজ রেকর্ড করে নিতে পারে হ্যাকাররা। এরপরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে উক্ত ব্যক্তিকে ব্ল্যাকমেলও করতে পারে তারা। গবেষণায় জানা গিয়েছে, বেশিরভাগ ম্যালওয়্যারগুলি তৈরি হয় এই পর্ন সাইটগুলিতে।
[শরীরে রোগের বাসা! নিয়মিত নাভির যত্ন নেন তো?]
গবেষণাপত্রটিতে আরও বলা হয়েছে, ‘স্মার্টফোনের অপারেটিং সিস্টেম বিশেষ করে অ্যান্ড্রয়েড কখনই ডেস্কটপের মতো নিরাপত্তা প্রদান করতে পারে না। হ্যাকাররা সহজেই তাই মোবাইল হ্যাক করে নিতে পারে।’ শুধু তাই নয়, ওয়েবক্যামের মাধ্যমে ওই ব্যক্তির ভিডিও করে তুলে নিতে পারে। এরপর টাকার জন্য ব্ল্যাকমেল করতেও পিছপা হয়না তারা। এর অর্থ, অবিলম্বে মোবাইলে যদি ওই কাজ করে থাকেন, তাহলে সাবধান!
[মিলনের আগে মহিলারা কী কী করেন, যা স্বীকার করতে চান না?]
The post মোবাইলে পর্ন দেখেন? তাহলে কিন্তু ঘোর বিপদে পড়তে পারেন! appeared first on Sangbad Pratidin.
