shono
Advertisement

Breaking News

বাজারে এল ৫০০০ টাকারও কম দামের ৪জি স্মার্টফোন

মুশকিল আসান! The post বাজারে এল ৫০০০ টাকারও কম দামের ৪জি স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Apr 11, 2017Updated: 11:00 AM Apr 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২জি ও ৩জি এখন অনেকটাই পিছিয়ে পড়েছে৷ যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ৪জি-র রমরমা৷ কিন্তু অনেক স্মার্টফোনেই ৪জি সিম সাপোর্ট করে না৷ ৪জি VoLTE পরিষেবা পেতে মোটা অঙ্কের অর্থ খরচ করে কিনতে হয় দামী স্মার্টফোন৷ এবার সেই মুশকিল আসান করে দিল Ziox৷ অবিশ্বাস্য কম দামে ৪জি VoLTE স্মার্টফোন বাজারে আনল এই মোবাইল সংস্থা৷

Advertisement

[জানেন হনুমান পুজো করে কী ফল পাওয়া যায়?]

সোমবারই বাজারে এল Ziox QUIQ Flash 4G হ্যান্ডসেটটি৷ তবে এখনই কোনও মোবাইলের আউটলেটে এই সেট পাবেন না৷ Shopclues.com-এ অর্ডার করলে বাড়ি বসেই হাতে পাবেন এই সস্তার মোবাইল৷ এবার চটপট দেখে নিন মডেলটিতে কী কী ফিচার রয়েছে৷

  • মডেলটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এতে 4G VoLTE-র পাশাপাশি ২১টি ইন্ডিক ভাষাও সাপোর্ট করে৷
  • কালো ও শ্যাম্পেন, এই দুই রঙের মডেলটি অনলাইনে পাওয়া যাচ্ছে৷
  • ৫ ইঞ্চি FWVGA ডিসপ্লে বিশিষ্ট স্মার্টফোনটি ১.৩ গিগাহার্ৎজ কোয়াড কোর প্রসেসর যুক্ত৷
  • রয়েছে ১ জিবি ব়্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরি৷ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়ার সুবিধাও রয়েছে৷
  • ২৪৫০mAh ব্যাটারি যুক্ত ফোনটি একবার চার্জ করলে সারাদিনই ব্যবহার করা যাবে৷
  • সস্তার মডেলটির ক্যামেরাও নেহাত খারাপ না৷ ৫ এমপি রিয়ার ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশ৷
  • ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের৷

    [Jio-কে টেক্কা দিতে ২৪৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই সংস্থা]

দাম? ৫০০০ টাকাও না৷ মাত্র ৪,৪৪৪ টাকা দিলেই বাড়ি বসে পেয়ে যাবেন আপনার নয়া ৪জি VoLTE স্মার্টফোন৷

The post বাজারে এল ৫০০০ টাকারও কম দামের ৪জি স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার