shono
Advertisement

Breaking News

Bengal Election 2026

প্রথম পর্বের মনোনয়ন শুরুতেই জানেন কত আবেদন জমা পড়ল? হিসাব দিল কমিশন

গত ১৫ মার্চ বাংলা-সহ চার রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন।
Published By: Kousik SinhaPosted: 10:05 AM Mar 31, 2026Updated: 03:27 PM Mar 31, 2026

আগামী মাস অর্থাৎ এপ্রিলের শেষে রাজ্যে দু'দফায় বিধানসভা নির্বাচন (Bengal Election 2026)। ভোট হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। ইতিমধ্যে ভোটের নিঘন্ট প্রকাশ করেছে কমিশন। এরপরেই সোমবার থেকে রাজ্যে শুরু হয়ে গেল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, সোমবার মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও মোট মনোনয়ন জমা পড়েছে ৭৮। এক্ষেত্রে কমিশনের দাবি, একই প্রার্থী অনেক সময় একাধিক মনোনয়ন দাখিল করে থাকেন। যদিও তা খতিয়ে দেখা হচ্ছে বলেই দাবি নির্বাচন কমিশনের।

Advertisement

অন্যদিকে প্রথমদিনের হিসাব অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, নন্দকুমার এবং নন্দীগ্রামে তিনটি করে মনোনয়ন জমা পড়েছে। খড়গপুর কেন্দ্রেও একই সংখ্যক মনোনয়ন জমা পড়েছে বলে কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, মনোনয়ন পর্ব শুরু হতেই সোমবার নন্দীগ্রাম আসনে প্রথম মনোনয়ন দাখিল করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন দাখিলের প্রক্রিয়া চলবে। এরপর মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ৭ এপ্রিল। তবে কোনও প্রার্থী চাইলে আগামী ৯ এপ্রিল তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

পূর্ব মেদিনীপুরের মহিষাদল, নন্দকুমার এবং নন্দীগ্রামে তিনটি করে মনোনয়ন জমা পড়েছে। খড়গপুর কেন্দ্রেও একই সংখ্যক মনোনয়ন জমা পড়েছে বলে কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, মনোনয়ন পর্ব শুরু হতেই সোমবার নন্দীগ্রাম আসনে প্রথম মনোনয়ন দাখিল করেছেন শুভেন্দু অধিকারী।

বলে রাখা প্রয়োজন, গত ১৫ মার্চ বাংলা-সহ চার রাজ্যে বিধানসভা ভোটের (Bengal Election 2026) নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোট হবে একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও। সেই সময়েই কমিশনের তরফে জানানো হয়, প্রথম দফার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ৩০ মার্চ। আর দ্বিতীয় দফার জন্য আগামী ২ এপ্রিল জারি হবে নির্বাচনের বিজ্ঞপ্তি। সেই মতো সোমবার সকালে কমিশনের তরফে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরেই শুরু হয় মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement