ভোট আসছে, ভয় ফিরছে! ফিরছে গুলি-বোমা-বন্দুকের দাপট! খাস কলকাতায় অস্ত্রপাচারের ছক বানচাল। কলকাতা পুলিশের এসটিএফের হাতে বিহারের গ্যাংস্টার। আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পড়ল এক নাবালক। অভিযুক্ত নাবালকের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর প্রায় ১২টা ১৫ মিনিট নাগাদ স্ট্র্যান্ড রোডের ফুটপাথে একটি পাবলিক টয়লেটের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ।
আটক ওই নাবালকের নাম মহম্মদ ইউসুফ। বিহারের নালন্দা জেলার সেখানা গ্রামের বাসিন্দা ইউসুফের বয়স ১৭। পুলিশি তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি দেশি একনলা আগ্নেয়াস্ত্র, দুটি ৭ মিমি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৮ মিমি ক্যালিবারের ১৮টি কার্তুজ, ৭.৬৫ মিমি ক্যালিবারের ২২টি কার্তুজ।

কোথা থেকে ওই নাবালকের কাছে এত অস্ত্র, গোলাবারুদ এল? পুলিশি জিজ্ঞাসাবাদে ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্ত। এরপরই সমস্ত অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। এই ঘটনায় এসটিএফ থানায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্র অন্য কোথাও সরবরাহ করার ছক ছিল ওই নাবালকের। ওই নাবালকের সঙ্গে ভিনরাজ্যের কী যোগসূত্র, কোন পাকা মাথার ষড়যন্ত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স।