হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিতে বড় ধাক্কা। ভরতপুরের বিদায়ী বিধায়কের দল ছেড়ে তূণমূলে যোগ দিলেন ৩ নেতা-সহ মোট তিনশো কর্মী। ফলে ভোটের মুখে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের।
দল ছেড়ে তৃণমূলের যোগদান করলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সাফিকুল ইসলাম। তিনি আবার মুর্শিদাবাদ বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।
কয়েকমাস আগে হুমায়ুনের (Humayun Kabir) বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি, দলবিরোধী আচরণের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। তারপরই নিজের দল তৈরির কথা ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। কথা মতো দল তৈরি করেছেন তিনি। নাম আমজনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই প্রচীকও পেয়ে গিয়েছে তাঁর দল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রার্থী দিয়েছে তাঁর দল। ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছেন তাঁর প্রার্থীরা। এই পরিস্থিতিতেই মুর্শিদাবাদে আম জনতা উন্নয়ন পার্টিতে ভাঙন। দল ছেড়ে তৃণমূলের যোগদান করলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সাফিকুল ইসলাম। তিনি আবার মুর্শিদাবাদ বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।
এছাড়াও আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বহরমপুর ব্লকের সভাপতি হাফিজুল শেখ ও ভাকুরি ২ নম্বর অঞ্চল সভাপতি রফিকুল শেখ সহ তিনশো কর্মী সমর্থক। শুক্রবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়। আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে আসা নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়।
