shono
Advertisement

Breaking News

Amit Shah

'একজনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না', তফসিলি অধ্যুষিত মথুরাপুর থেকে আশ্বাস শাহর

সোমবার বঙ্গে এসে ফের একবার অনুপ্রবেশ ইস্যুতে সরব হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Published By: Kousik SinhaPosted: 04:20 PM Mar 02, 2026Updated: 08:24 PM Mar 02, 2026

গত কয়েকদিন আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত কমবেশি প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আর সেই তালিকায় রয়েছে একাধিক মতুয়াদের নাম। যা নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক-উদ্বেগ। এমনকী ফের দেশ ছাড়া হওয়ার আশঙ্কাও তাড়া করে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে ফের একবার হিন্দু শরণার্থীদের পাশে থাকার বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তফসিলি অধ্যুষিত মথুরাপুরের সভা থেকে তাঁর মন্তব্য, ''উপরে (পড়ুন- কেন্দ্রে) বিজেপি সরকার রয়েছে। একজন হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না।'' একইসঙ্গে এদিন ফের একবার অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হন শাহ।

Advertisement

সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা' শুরু করেছে বিজেপিতে। ২৯৪ টি আসনেই এই যাত্রা হবে। যেখানে একাধিক কেন্দ্রের নেতা-মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সভাতে যোগ দিতেই এদিন মথুরাপুর আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে শিক্ষক দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। পাশাপাশি কেন 'পরিবর্তন যাত্রা' তাও ব্যাখ্যা করেন শাহ। বলেন, পরিবর্তন যাত্রা শুরু হয়েছে বাংলায় পরিবর্তনের জন্য। এই যাত্রা মুখ্যমন্ত্রী বদলানো নয়। বাংলার মানুষই বদলাবেই। কিন্তু পরিবর্তনের অর্থ অনুপ্রবেশমুক্ত বাংলা তৈরি করা।'' আর তা বলতে গিয়ে এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান অমিত শাহ। শুধু তাই নয়, তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম উল্লেখ করেও তোপ দাগেন তিনি। 

পাশাপাশি এদিন সপ্তম বেতন কমিশন নিয়েও বড় দাবি করেন শাহ। রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ''বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। তা হবে ৪৫ দিনের মধ্যেই।'' এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের সরকারিকর্মীরা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পান। অষ্টম বেতন কমিশনও চলে আসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সরকারি কর্মচারীদের বঞ্চিত করে রেখেছেন। তবে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় এই পরিস্থিতির পরিবর্তন হবে বলে দাবি শাহের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement